শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি পন্থায় বাড়ি সাজিয়ে নিন

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ০১:৪৭ এএম
webnews24

সকলেই চান, দিনের শেষে এমন কোনও একটি জায়গা, যেখানে দু দণ্ড নিজের মতো বসে থাকা যাবে। যেখানে বসলেই শান্ত হবে মন। শারীরিক ক্লান্তি মিটবে। সেই জন্যই বাড়ির কোনও এক স্থানে বানিয়ে নিতে পারেন ‘জেন কর্নার’।

এ এক এমন স্থান, সেখানে যেমন নান্দনিকতা থাকবে, তেমনই থাকবে শান্ত আবহ। থাকবে প্রকৃতির স্পর্শ। মূলত বাড়ির কোনও কোণে বা বারান্দায় এমন স্থান তৈরি করা যায়। ‘জ়েন কর্নার’ তৈরির উদ্দেশ্যই হল বাড়িতে এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে থাকবে আরামের ব্যবস্থা। সেটি হতে পারে কোনও সোফা, আরামকেদারা বা গদি। সেখানে বসে যেখানে চোখ যাবে, তা মনে আনন্দের অনুভূতি জাগিয়ে তুলবে। কোলাহলহীন এমন এক স্থান হবে সেটি, যেখানে শারীরিক এবং মানসিক ধকল দূর হবে নিমেষে। সময় কাটানো যাবে নিজের সঙ্গে।

প্রথমেই বাড়ির খোলামেলা কিন্তু শান্ত অংশটি বেছে নিন। প্রাকৃতিক আলো-হাওয়ার উপস্থিতি মনের উপর আলোকপাত করে। জায়গাটি কিন্তু সাজাতে হবে সুপরিকল্পিত ভাবে। গাছগাছালির বাড়াবাড়ি নয় বরং প্রাকৃতিক উপকরণ বেছে নিয়ে জায়গাটি এমন ভাবে সাজান, যাতে তা চোখের পক্ষে ক্লান্তিকর না হয়। মাটির টব, গাছের গুঁড়ির কোনও বসার জায়গা, ছোট্ট কোনও ঝর্না, মাটির পাত্রে ভাসানো ফুল দিয়ে জায়গাটি সাজাতে পারেন।

লাকি ব্যাম্বু, স্নেক প্ল্যান্ট, ফার্ন, ফুলের গাছ, পিস লিলি— পছন্দমতো যে কোনও গাছই বেছে নেওয়া যায়। বাড়িতে যদি উন্মুক্ত অঙ্গনে ‘জ়েন কর্নার’ তৈরি করেন সেই সজ্জা এক রকম হবে। আবার খোলা বারান্দা কিংবা বাড়ির একটি কোণ এমন করে যদি সাজান, তার সজ্জা আর একরকম হবে। যে ভাবেই সাজান না কেন, তাতে যেন পরিপাট্য থাকে।

প্রাকৃতিক উপকরণ
জ়েন কর্নার কিন্তু যে কোনও জিনিস দিয়ে সাজানো যায় না। প্রকৃতির সঙ্গে সম্পর্কিত উপকরণই থাকতে হবে সেখানে। মাটির পাত্র, জল, নুড়ি, কাঠের অন্দরসজ্জার জিনিস, পাথর, গাছ, আয়না— এমন জিনিসই বেছে নিতে হবে স্থানটি সাজানোর জন্য। রাখতে পারেন বুদ্ধমূর্তিও।

আবহ
মন শান্ত করার আবহও তৈরি করতে হবে। রাখতে পারেন সুগন্ধী মোম, অয়েল ডিফিউজ়ার, যোগাসনের ম্যাট, রঙিন পতাকা, পদ্ম, টাটকা ফুল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।