শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প আতঙ্কে রাশিয়া, ফের কুরিল দ্বীপে আঘাত

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ০১:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফের প্রকৃতির রুদ্ররোষে রাশিয়া। এবার ভ্লাদিমির পুতিনের দেশের কুরিল দ্বীপে ভয়ংকর ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। কুরিল অবস্থিত প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ। উল্লেখ্য, গত মাসে রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৮.৮। ওই ভূমিকম্পের পরে রাশিয়া ও জাপানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছিল।

৯ আগস্ট কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায় রিখটার স্কেলে ৬.৮ মাত্রার মাত্রায় কম্পন অনুভূত হয়। বড় মাপের কম্পনের বেশ কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়। অন্যদিকে লাগাতার ভূমিকম্পের জেরে কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। ৬০০ বছর পর ফের এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল রাশিয়ার কুরিল দ্বীপের পূর্বপ্রান্ত। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৩২ কিমি গভীরে। এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

এর আগে ৩০ জুলাই সকালে ৮.৮ মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়, যার উচ্চতা ছিল প্রায় ১৩ ফুট। ঘটনার পর জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, ৮.৮ মাত্রা শক্তিশালী ভূমিকম্পের পর থেকে ছোট-বড় কম্পন মিলিয়ে মোট ১২৫ আফটার শক হয়েছে রাশিয়ায়। এর মধ্যে তিনটির মাত্রা ছিল ৬.০ বা তার বেশি। সবচেয়ে শক্তিশালী ছিল ৬.৯, যা মূল কম্পনের প্রায় ৪৫ মিনিট পরে ঘটেছিল। একের পর এক ভূকম্পে কাঁটা সাধারণ মানুষ। অন্যদিকে সদা ব্যস্ত প্রশাসন। যে কোনও মুহূর্তে উদ্ধারকাজের জন্য তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত রবিবারই কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায় রিখটার স্কেলে ৬.৮ মাত্রার মাত্রায় কম্পন অনুভূত হয়। এর আগে ৩০ জুলাই সকালে ৮.৮ মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।