২৪ঘণ্টা অনলাইন : ‘সুপার ড্রিঙ্কস’-এর তালিকায় সবার উপরে রয়েছে গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়। শরীর ডিটক্সিফাই করা, ওজন কমানো, ইমিউনিটি শক্তিশালী করা— এমন নানাবিধ উপকারিতা পাওয়া যায় গ্রিন টি খেলে। কিন্তু গ্রিন টি শুধুই যে উপকারিতা প্রদান করে, এমনটাও নয়। এই স্বাস্থ্যকর পানীয়ের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। সেই দিক জেনেই গ্রিন টি’তে চুমুক দেওয়া উচিত।
গ্রিন টিয়ের মধ্যে ক্যাফেইন, ট্যানিন ও ক্যাটেচিনের মতো উপাদান রয়েছে। এগুলো খারাপ-ভালো দু’দিকই রয়েছে। ক্যাফেইন যেমন কাজ করার এনার্জি জোগায়, তেমনই অ্যাংজ়াইটি বাড়িয়ে তোলে। ঘুমের সমস্যা ডেকে আনে। আবার ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা দেয়। ক্যাটেচিনও আয়রন শোষণে বাধা দেয় এবং লিভারের উপর খারাপ প্রভাব ফেলে। তাই গ্রিন টি বেশি খাওয়াও বিপদের। সাধারণত ২-৩ কাপের বেশি গ্রিন টি খাওয়া উচিত নয়। আর যদি শরীরে এই ৫ সমস্যা থাকে, তা হলে সম্পূর্ণরূপে গ্রিন টি এড়িয়ে চলুন।
মাথাব্যথা বা মাইগ্রেন
গ্রিন টিয়ের মধ্যে ক্যাফেইন মাথাব্যথা ট্রিগার করতে পারে। যদি মাইগ্রেনের সমস্যা থাকে, তা হলে আরও এড়িয়ে চলুন এই পানীয়।
অস্থিরতা
উচ্চ মাত্রায় ক্যাফেইন রয়েছে, এমন পানীয় খাবেন না। এতে অ্যাংজ়াইটি বাড়ে। শরীরে অস্থিরতা তৈরি হতে পারে।
অনিদ্রা
ঘুমের সমস্যা থাকলে, রাতে ঠিকমতো ঘুম না হলে, বার বার ঘুম ভেঙে গেলে চা-কফি একেবারেই এড়িয়ে চলা উচিত। গ্রিন টিও এ ক্ষেত্রে না খাওয়াই ভালো।
বমি বমি ভাব
গ্রিন টিয়ের মধ্যে ট্যানিন রয়েছে, যা পেটের সমস্যা বাড়াতে পারে। খালি পেটে গ্রিন টি খেলে বমি বমি ভাব দেখা দিতে পারে। অনেক সময় বমি ও ডায়ারিয়ার মতো উপসর্গও দেখা দেয়। আবার অ্যাসিড রিফ্লাক্সও হতে পারে।
অনিয়মিত হৃদস্পন্দন
গ্রিন টিয়ের মধ্যে উচ্চ মাত্রায় ক্যাফেইন রয়েছে, যা হার্ট রেট বাড়িয়ে দিতে পারে। হার্টের অসুখে ভুগলে গ্রিন টি এড়িয়ে চলুন। এতে আরও জটিলতা তৈরি হতে পারে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।