২৪ঘণ্টা অনলাইন : ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে মেগা বাজেট ছবি ‘ওয়ার ২’। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর’র মতো দুই সুপারস্টারের যুগলবন্দি এই ছবিতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। একইসঙ্গে রয়েছে ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুক। ১৪ আগস্ট ছবি মুক্তি তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে এই মেগা বাজেট ছবির অ্যাডভান্স টিকিট বুকিং। শুধু তাই নয় যশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন প্রোমো। যা ফের নতুন করে নেটপাড়ায় তোলপাড় শুরু করেছে।
ইতিমধ্যেই দেশের মোট হিন্দি ভাষায় এই ছবি ৫০০০টি সিনেমাহলে শো পেয়েছে। বক্স অফিসে এই ছবি বিপুল সাফল্য পাবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই ছবি।কাজেই বলা যায় সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শকমহলে এক আলাদা প্রত্যাশা রয়েছে। অন্যদিকে ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগেই তাতে রীতিমতো কাঁচি চালালো সেন্সরবোর্ড। ‘ওয়ার ২’ ছবিতে বড়সড় পরিবর্তন এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।
ইতিমধ্যেই ছবির মোট ছ’টি দৃশ্যে কাটছাঁট করা হয়েছে। যা অডিও ও ভিজ্যুয়াল দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। ছবির গান ‘আওয়ান জাওয়ান’ থেকে কমানো হয়েছে কিয়ারার বিকিনি পরা দৃশ্য। প্রায় নয় সেকেন্ড কমানো হয়েছে সেই দৃশ্য। আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই রীতিমতো মন ভেঙেছে অনুরাগীদের। ছবির বিষয়বস্তুর উপর জোর দেওয়া হয়েছে ও সেভাবেই ছবি থেকে বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ছবির টিমের তরফে। এখন দেখার ‘ওয়ার ২’ এসবের পরেও ঠিক কতটা দর্শক মনে ছাপ ফেলতে পারে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।