সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা চোখে দেখা হয়
২৪ঘণ্টা অনলাইন : সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয়। দাবি তমন্না ভাটিয়ার। পর্দায় তাঁর রূপে কুপোকাত অনুরাগীরা। তাঁর শরীরী হিল্লোল অন্য এক আবেশ তৈরি করতে পারে বলে মনে করেন অনুরাগীরা। ‘আজ কি রাত’ গানে নাচের পরে অনুরাগীদের কাছে তিনি হয়ে উঠেছেন স্বপ্নসুন্দরী। বাস্তবে তমন্না স্পষ্টবাদী। যে কোনও বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না কথা বলেন যৌনতা নিয়ে।
অভিনেত্রীর মতে, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। তমন্না বলেন, “মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন তাঁরা। আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। এঁরা সব সময়ে চান, যাতে আপনি নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।”
নিজের কাজের জন্য লজ্জিত হওয়া সবচেয়ে বড় ভুল বলে মনে করেন তমন্না। অভিনেত্রী যৌনতা প্রসঙ্গে বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমাদের এই ভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।”
উল্লেখ্য, গত বছর তমন্নার ‘আজ কি রাত’ ঝড় তুলেছিল অনুরাগীদের মধ্যে। তমন্না জানিয়েছেন, এই গান প্রকাশ হওয়ার পরে বহু মহিলা তাঁকে কুর্নিশ জানিয়েছেন সামান্য পৃথুল চেহারা প্রদর্শনের জন্য। সেই মহিলাদের কাছে নাকি তমন্না অনুপ্রেরণার কাজ করেছিলেন। যদিও তমন্না ভাবতেন, তিনি সেই সময়ে যথেষ্ট ছিপছিপে চেহারার অধিকারীই ছিলেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।