শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রসুনের নতুন অভ্যাসে নজর সোহা আলির

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ০১:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কখনও জিম করছেন, কখনও চালকুমড়োর রসে চুমুক দিচ্ছেন। তারই মাঝে চলছে রূপচর্চাও। খেলাধুলোও করছেন মাঝেমধ্যে। ‘নবাব-নন্দিনী’ সোহা আলি খানের জীবনের টুকরো ছবি মাঝেমধ্যেই দেখা যায় সমাজমাধ্যমে। অনুরাগীদের টুকিটাকি পরামর্শও দেন তিনি।

তবে চার সপ্তাহ হল ঘুম থেকে উঠে রসুন খাওয়া শুরু করেছেন তিনি। গত তিন মাসে রোজ সকালে খালি পেটে চালকুমড়োর রস পান করেছেন অভিনেত্রী, স্বাদবর্ধক কোনও উপাদান ছাড়াই। কিন্তু তাতে যে সুফল মিলছে, তা স্বীকার করছেন সোহা নিজেই। কিন্তু এর পর হঠাৎ রসুন কেন?

সোহা পোস্টে লিখেছেন, ‘‘আমি প্রতি দিন সকালে খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে খাচ্ছি, এর অত্যন্ত উপকারী উপাদান অ্যালিসিনের গুণ পাওয়ার জন্য। চিবিয়ে জল খেয়ে নিই। তবে যাঁরা সেটি করতে পারবেন না, থেঁতো করে খেতে পারেন।’’

রসুনের যে তীব্র গন্ধ থাকে, তা এই অ্যালিসিনের জন্য। টাটকা রসুন কাটলেই তা টের পাওয়া যায়। অ্যালিনেস উৎসেচক অ্যালিনকে অ্যালিসিনে পরিণত করে, যা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট।

কিন্তু সোহার দেখানো পথে হাঁটা কি ঠিক? অভিনেত্রী সতর্ক করেছেন, রক্ত পাতলা করার ওষুধ যাঁরা খান, যাঁদের কোনও অস্ত্রোপচার হয়েছে, বা পেটে কোনও সমস্যা হয়, তাঁরা চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে রসুন খেয়ে দাঁত না মাজলে সমস্যায় পড়তে হতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

১. রসুন হল প্রিবায়োটিক, অর্থাৎ ভাল ব্যাক্টেরিয়া বাড়ানোর খাবার। অনেকেই বলেন, রসুন খেলে হজমক্ষমতা বৃদ্ধি পায়। পেট ভাল থাকে।

২. রসুন রক্ত পরিষ্কার রাখার কাজ করে। বর্ষায় ত্বকে নানা রকম সংক্রমণ হয়। তিন কোয়া রসুন এর জন্য যথেষ্ট।

৩. শরীরে জমা টক্সিন দূর করতেও সাহায্য করে রসুন। এক গ্লাস ঈষদুষ্ণ জলে অর্ধেক পাতিলেবুর রস আর তিন কোয়া রসুনকুচি গুলে খেলে শরীর থেকে বেরিয়ে যায় ক্ষতিকর পদার্থ।

৪. যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁদের জন্য রসুন খুবই উপকারী। থেঁতো করা রসুন জলে ফুটিয়ে, ছেঁকে নিতে হবে। তার পর চায়ের মতো খেতে হবে।

৫. গরম ভাতের সঙ্গে ঘিয়ে ভাজা রসুনও খেতে পারেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে রসুন। চিকিৎসকেরা বলছেন, এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য নয়। রসুন খেলে যাঁদের পেটের সমস্যা হয়, তাঁরা বিশেষত গরমে এই খাবার এড়িয়ে চলুন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।