২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের অন্যতম আলোচিত নাম হিরো আলম। তাঁর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ। এবার নিজেই অভিযোগ করলেন। অভিযোগ স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে। এক মাসও যায়নি। বাংলাদেশি ইউটিউবার জানিয়েছিলেন, তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে আবার একসঙ্গে থাকবেন তিনি। কিছু দিন যেতে না যেতেই ছন্দপতন। স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলমের। তিনি জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী রিয়া। তাঁর দাবি, স্ত্রী তাঁকে ঠকাচ্ছেন।
এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে আলম বলেন, “আমি রিয়া মনিকে ফোন করে জিজ্ঞেস করি, তুমি কোথায়? সে বলল আমার ভাইয়ের বাড়িতে। তখন আমি ভিডিয়ো কল করেছিলম। দেখি কিছুতেই ধরছে না। আমায় এ দিকে বলেছিল, ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু দেখা গেল, সে আছে কক্সবাজারে। আমার লোকজন আছে সেখানে। তাদেরকে আমি পাঠিয়েছিলাম। তারাই হোটেলে গিয়ে বিস্তারিত সবটা বলে। রুম নম্বর, ভিডিয়ো। এর পর আমি মামলা করি।” কোনও বিবাদ হয়নি রিয়ার সঙ্গে। তারপর কেন কক্সবাজারে অন্য কারও সঙ্গে হোটেলে থাকতে গেলেন তিনি, তা কিছুতেই বুঝতে পারছেন না আলম।
কিছু দিন আগে স্ত্রীয়ের বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন হিরো আলম? তিনি বলেছিলেন, “বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যেও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।” রিয়ার সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ততায় ভরে যাবে তা ভাবেননি হিরো আলম। তিনি বলেছিলেন, “ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্যপ্রমাণ দরকার।” তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই মহিলাকে স্ত্রী হিসাবে মেনে নেবেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।