শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫ অভ্যাসেই সারাদিনই ক্লান্তি হাওয়া

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৫   ১০:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঘুম যেন ছাড়তেই চায় না। বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। আলস্য কাটিয়ে ওঠাই যাচ্ছে না? দিনভর ক্লান্তি চেপে বসছে? এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। নির্দিষ্ট কোনও কারণ নেই। অথচ ঝিমুনি, ক্লান্ত শরীর। এমন পরিস্থিতিতে প্রথমেই বদল আনুন কয়েকটি বিষয়ে।

ঘুম
দিনভর ঝিমুনির কারণ হতেই পারে ঘুমের ঘাটতি। দিনভর কাজের পর রাতে শোয়ার সময়ে মোবাইলে চোখ রাখেন? নিছক বিনোদনের খোঁজেই কাবার হয়ে যায় রাত? অথচ সকালে বেশি ক্ষণ ঘুমোনোর উপায় নেই। এক-আধ দিন এমনটা হতে পারে। তবে সপ্তাহের পর সপ্তাহ এমন চলতে থাকলে শরীরে তার প্রভাব পড়তে বাধ্য। ঘুম কম হলে বিপাকহার, হরমোনের ভারসাম্যে প্রভাব পড়ে। দিনভর ঝিমুনির কারণ এটিও হতে পারে। নিয়ম করে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি।


জল
কাজের ফাঁকে নিয়ম করে জল খাওয়া হয় না? শরীরে তরল বা জলের ঘাটতিও কিন্তু ক্লান্তির কারণ হতে পারে। কারণ, শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য জলের প্রয়োজন। শুধু যে জল থেকে সেই প্রয়োজন মেটে তা নয়, স্যুপ, ফল, তরল খাবার খেলেও চলে। কিন্তু নিয়মিত জল বা তরল খাবার কম খেলে কিংবা জলশূন্যতা ক্লান্তির কারণ হতে পারে।

প্রাতরাশ
সকালের তাড়াহুড়োয় প্রাতরাশই বাদ পড়ে যায়? আবার দুপুরে ভরপেট খান? এমন অভ্যাসও ক্লান্তির নেপথ্য কারণ হতে পারে। রাতে খাওয়ার পর সকালের খাওয়ারের মাঝে সময়ের ব্যবধান থাকে অনেকটাই। সেই কারণে পেট ভরে প্রাতরাশ করতে বলেন পুষ্টিবিদেরা। যে কোনও কিছু খেয়ে পেট ভরানো নয়, বরং কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবারের সঠিক সমন্বয়ই হতে পারে সুস্থ থাকার চাবিকাঠি। দৈনন্দিন কাজের শক্তি আসে উপযুক্ত পুষ্টি থেকেই।

শরীরচর্চা
ক্লান্ত শরীরে শরীরচর্চা? প্রশ্ন আসতেই পারে। তবে চিকিৎসক থেকে ফিটনেস প্রশিক্ষকেরা বলছেন, শরীরচর্চাতেই লুকিয়ে সুস্থ থাকার চাবিকাঠি। অন্তত মিনিট ১০-১৫ হাঁটলেও উপকার। হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় করতে পারেন মিনিট পনেরো সময় বার করে। শরীরচর্চায় শরীরে রক্তপ্রবাহ ভাল হয়, অক্সিজেনের মাত্রা বাড়ে। ঝিমুনি, ক্লান্তি কাটতে পারে নিয়মিত অভ্যাসে।

বিরতি
কাজের অত্যধিক চাপও শারীরিক ক্লান্তির কারণ হতে পারে। সে কারণেই বিশ্রাম এবং মাঝেমধ্যে বিরতি নেওয়া ভাল। অল্প কিছু ক্ষণের জন্য কাজ বাদ দিলেও ক্লান্তি কাটতে পারে। সম্ভব হলে, কর্মজগৎ থেকে দিন কয়েকের ছু’টি নিয়ে দেখতে পারেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।