২৪ঘণ্টা অনলাইন : কমবেশি সবারই চুলের সমস্যা আছে। আর যারা প্রতিদিন বের হন তাদের চুল ধুলাবালিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার উপর মাথার ত্বক যদি তৈলাক্ত হয়, তা হলে ধুলোবালি বেশি আঁকড়ে ধরে। এতে চুল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। এর ফলে খুশকি, চুল-পড়ার মতো সমস্যা তৈরি হয়। নিয়মিত শ্যাম্পু করলে অনেক সময় চুল শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে চুলের আর্দ্রতাও নষ্ট হয়। ঘরোয়া কিছু সমাধান মেনে চললে মাথার তৈলাক্ত ত্বকের সমস্যার মোকাবিলা করা সহজ হবে। যেমন-
আমলকি
৩ টেবিল চামচ আমলকির পাউডার বা আমলকি বাটার সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন। মাথার ত্বকে ভালো ভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলে উপকার পাবেন।
অ্যাপল সাইডার ভিনেগার
পরিমাণ মতো অ্যাপল সাইডার ভিনেগার ও পানি মিশিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাথার ত্বকে লাগান। তার পর ভালো করে মাসাজ করে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে উপকার পাবেন।
পেঁয়াজ
২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ টেবিল চামচ দই এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এবার সেই মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়ম মেনে এটি ব্যবহার করলে উপকার পাবেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।