শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় সংক্রমণ এড়াতে কী করবেন

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ১২:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বর্ষাকালে সংক্রমণের প্রবণতা বাড়ে। সহজেই সর্দি-কাশি, জ্বর দেখা দেয়। এসব সমস্যা থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। 

বর্ষাকালে সংক্রমণ, অ্যালার্জি এড়াতে চাইলে যা করবেন-
বৃষ্টিতে না ভেজার চেষ্টা করুন। বিশেষ করে যাদের খুব দ্রুত ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, তারা একটু বেশি সতর্ক থাকুন। যদি কোনোভাবে ভিজে যান তাহলে দ্রুত ভেজা কাপড় পরিবর্তন করুন। বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে ছাতা এবং শুকনো পোশাক রাখুন। 
ভেজা জুতা, মোজা পরে থাকলেও বৃষ্টির দিনে ঠান্ডা লেগে সর্দি হতে পারে। এই ব্যাপারেও সতর্ক থাকুন। সম্ভব হলে বর্ষাকালে জুতা ব্যবহার করুন। কর্মক্ষেত্রে সম্ভব হলে অতিরিক্ত জুতো রেখে দিতে পারেন। 
গোসলের পর চুল ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা চুলে ফ্যানের তলায় বা এসির মধ্যে শুলে ঠান্ডা লেগে যাবে সহজে। হাঁচি-কাশি-সর্দি হলে পরিষ্কার রুমাল ব্যবহার করুন। একবার ব্যবহার হয়ে যাওয়া রুমাল আর ব্যবহার করবেন না। পরিষ্কার পোশাক পরুন। বিছানার চাদর, বালিশ-কুশানের কভার পরিষ্কার রাখুন। ঘরটাও পরিষ্কার রাখুন।

বর্ষার আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকে। ঘরে যাতে ড্যাম্প না হয় সেদিকে নজর দিন। আলো-বাতাস ঘরে যাতে ভালভাবে ঢুকতে পারে তার ব্যবস্থা রাখুন।
সর্দি-কাশি বিশেষ করে হাঁচি হলে মাঝে মাঝে হাত ধুয়ে পরিষ্কার করে রাখুন। নাকে-মুখে-চোখে যত কম হাত দেবেন, সংক্রমণ তত কম ছড়াবে।
মাঝে মাঝে হালকা গরম পানি খেলে গলায় আরাম পাবেন। এছাড়াও ভাপ নিলে বন্ধ নাক খুলে যাবে সহজে। প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।