শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুখের রোম পরিষ্কারে রেজার মারাত্মক বিপদ

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৫   ১২:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মুখের অবাঞ্চিত লোম তুলে ফেলতে রেজারের ব্যবহার নতুন কিছু নয়। বেশ কিছু ক্ষেত্রে মহিলারাও মুখের অবাঞ্ছিত লোম তুলতে ভরসা করেন লেডিজ রেজারের উপরেই। পার্লার যাওয়ার সময় না থাকলে সেই সম্ভবনা থাকে আরও বেশি। ঘন ঘন রেজার ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। না মানলেই হতে পারে মারাত্মক বিপদ। জেনে নিন ঠিক কি কী নিয়ম মেনে চলবেন।

এক. মুখে রেজার ব্যবহার করার আগে মুখের ত্বক এক্সফোলিয়েট করতে ভুলবেন না। মনে রাখবেন মুখের মৃতকোষ পরিষ্কার হলে রেজার ব্যবহারে সুবিধা হবে। ত্বকের সমস্যাও হবে না।
দুই .রেজার ব্যবহার করার পর ঠান্ডা জল ব্যবহার করবেন নিয়ম করে। সম্ভব হলে ওই ঠাণ্ডা জলে সামান্য তুলসী বা লেমনগ্রাস অয়েল মিশিয়ে নিতে পারেন।

তিন. রেজার ব্যবহার করার আগে মুখে অ্যালোভেরা জেল মেখে নেবেন অবশ্যই। অসাবধানতায় কেটে গেলে যাতে কোনও সমস্যা হলে তা এড়ানো যায় তাই এই পন্থা অবলম্বন করতে পারেন।

চার. বিশেষজ্ঞরা বলছেন মুখে রেজার ব্যবহার করার পর মুখে বরফ না ঘষতে। এতে নাকি ত্বকের ক্ষতি হয়। তাই ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিয়ে পাতলা কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মুছে নেবেন। মুখে বরফ ঘষলে অনেকসময় ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।