শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কথার গোল বাঁধালেন ‘রসিক’ ট্রাম্প

ঠোঁট তো নয়, যেন মেশিন গান

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৫   ১২:৪৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বয়স ২৭। সুন্দরী হিসেবে যথেষ্ট খ্যাতিও রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাচ্ছেন। এবার সেই হোয়াইট হাউসের অধিকর্তা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ‘নজরে’ পড়লেন তিনি। বোধহয় ট্রাম্পের একটু বেশিই সুনজরে পড়েছেন কারোলিন লিভিট। খোদ ট্রাম্পের মুখেই ফুটে উঠল সে সৌন্দর্যের অভিব্যক্তি। রীতিমতো গদগদ সুরে লিভিটের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বললেন, “আহা কী রূপ, সে কী ঠোঁট! ঠিক যেন মেশিন গান।”

মার্কিন প্রেসিডেন্টের এমন উচ্ছ্বসিত প্রশংসা ভ্রূ কুঞ্চিত গোটা বিশ্বের। অনেকেই এই মন্তব্যের নেপথ্যে যৌন উদ্দীপক গন্ধ পাচ্ছেন। নিন্দুকেরা বলছেন, “ওনার (ট্রাম্প) অতীত তো খুব একটা সুবিধের নয়।” সম্প্রতি নিউজ ম্যাক্স নামে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই হোয়াইট হাউসের অল্প বয়সি সুন্দরী যুবতীর প্রসঙ্গ তোলেন সাংবাদিক।

কিছুটা চটুল সুরে লিভিটের প্রসঙ্গ তোলা সাংবাদিকের প্রশ্নের জবাবে চূড়ান্ত রসবোধ ধরা পড়ে ট্রাম্পের গলায়। তিনি বলেন, “ও তো এখন রীতিমতো স্টার। আহা ওই রূপ, তীক্ষ্ণ বুদ্ধি, সুন্দর ঠোঁট… কথা বলার সময় সেই ঠোঁটের চপলতা, যেন মেশিন গান। ও সত্যিই এক অসাধারণ মহিলা।” স্বাভাবিকভাবেই ট্রাম্পের এহেন মন্তব্য সামনে আসার পর বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশাল মিডিয়ায় ট্রাম্পের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

একজন নেটিজেন লিখেছেন, “যদি কোনও পুরুষ কোনও অফিসে কোনও মহিলা সহকর্মীকে নিয়ে এমন কথা বলেন, তাহলে তাঁকে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং সেই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।” অনেকে আবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরব হয়েছেন। একজন লিখেছেন, কোনও প্রথমসারির সংবাদমাধ্যম কী এই ধরনের অবান্তর অপমানজনক মন্তব্যের জন্য ট্রাম্প বা হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রশ্ন তুলবে? সম্ভবত না।” কেউ আবার লিখেছেন, “এই ধরনের মন্তব্য ট্রাম্পের ভাবমূর্তিকে খারাপ করছে। বিশেষ করে মহিলাদের প্রতি তাঁর এমন আচরণ নিন্দনীয়।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে অতীতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অসংখ্য মহিলা। প্রকাশ্যে অন্তত ১৮ জন মহিলা তার বিরুদ্ধে এই অভিযোগ করেন। যার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে ট্রাম্পকে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্সকে যৌন নির্যাতনের অভিযোগের পালটা ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হয়নি। এহেন ট্রাম্পের মুখে হোয়াইট হাউসের প্রেস সচিব লিভিটকে উদ্দেশ্য করে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ভ্রূকুঞ্চিত আমেরিকাবাসীর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।