শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৈঠকে করবেন পুতিনের সঙ্গে

রাশিয়ায় যাচ্ছেন ট্রাম্পের দূত

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৫   ১২:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাশিয়া এবং আমেরিকার মাঝে কূটনৈতিক উত্তেজনার আবহেই মস্কোয় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আগামী বুধবার রাশিয়ায় যেতে পারেন তিনি। ক্রেমলিন সূত্রে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করতে পারেন ট্রাম্পের দূত।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করে যাচ্ছেন ট্রাম্প। ইতিমধ্যে ইউক্রেনকে সামরিক সাহায্যের বার্তাও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সংঘর্ষ থামাতে আগামী শুক্রবার পর্যন্ত রাশিয়াকে সময় দিয়েছেন তিনি। এর মধ্যে রাশিয়া যুদ্ধ না থামালে মস্কোর উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। পাশাপাশি মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলির উপরেও কোপ বসাতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট। বিশেষ করে রাশিয়া থেকে যারা তেল কেনে, সেই দেশগুলিকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। ঘটনাচক্রে, বর্তমানে রাশিয়ার রফতানি করা তেলের বেশির ভাগই কেনে চিন এবং ভারত।

রাশিয়ার সঙ্গে ভারতের এই বাণিজ্যিক সম্পর্ক যে আমেরিকার পছন্দ নয়, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর সময়েই মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি। রাশিয়া থেকে শুধু তেল কেনাই নয়, অস্ত্র কেনা নিয়েও ভারতের উপর অসন্তুষ্ট তিনি। এ সবের জন্য ভারতের উপর একটি জরিমানা (পেনাল্টি) চাপানোর কথাও বলেছেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি ট্রাম্প।

উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কী অবস্থায় থাকবে, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ট্রাম্পের চোখরাঙানির পরেও রাশিয়ার সঙ্গে ব্যবসা অব্যাহত রেখেছে ভারত। শনিবার নয়াদিল্লির সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা এখনই বন্ধ করা হচ্ছে না। এ অবস্থায় চলতি সপ্তাহে আমেরিকার কূটনীতিক উইটকফের রাশিয়া সফরে ঘটনা পরম্পরা কোন দিকে এগোয়, তা ভারতের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগামী বুধবার রাশিয়ায় যেতে পারেন উইটকফ। ক্রেমলিন সূত্রে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উইটকফের সঙ্গে আলোচনায় ইতিবাচক কোনও দিশা মিলবে বলে আশা করছে রাশিয়া। ক্রেমলিনের ওই সূত্র জানিয়েছে, উইটকফের সঙ্গে আলোচনা সবসময়ই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। রাশিয়া কোনও পারমাণবিক উত্তেজনা চায় না বলেও দাবি ওই সূত্রের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।