২৪ঘণ্টা অনলাইন : দুধ অন্যতম পুষ্টিকর একটি খাবার। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন-ডি-সহ বহু পুষ্টিগুণ রয়েছে। অনেকেই হয়তো জানেন না,,আয়ুর্বেদ মতে সঠিক সময়ে দুধ না খেলে তার উপকারিতা যেমন কমে যায়, তেমনই শরীরেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে দুধ খাওয়ার জন্য সঠিক সময় বেছে নেওয়া অত্যন্ত জরুরি। ভুল সময়ে দুধ খেলে হজমের সমস্যা থেকে শুরু করে শরীরে কফ জমার মতো সমস্যা দেখা দিতে পারে।
সকালে দুধ খাওয়া কি উপকারী?
আয়ুর্বেদ অনুযায়ী,যারা ওজন কমাতে চাইছেন বা যাদের হজমের সমস্যা আছে তাদের সকালে দুধ খাওয়া ঠিক নয়। সকালে শরীরের হজমশক্তি ততটা সক্রিয় থাকে না,এ কারণে দুধ হজম করতে সমস্যা হতে পারে।
সন্ধ্যায় দুধ খাওয়া
সন্ধ্যা বা সন্ধ্যার পরে হালকা খিদে পেলে দুধ খেতে পারেন। কারণ এটি পুষ্টিকর ও তৃপ্তিদায়ক। তবে যারা সহজেই সর্দি-কাশির সমস্যায় ভোগেন, তাদের সন্ধ্যাবেলায় দুধ না খাওয়াই ভালো, কারণ এতে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ে।
রাতে দুধ খাওয়া সবচেয়ে ভালো
আয়ুর্বেদ মতে, দুধ খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল রাত। ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে হালকা গরম দুধ খেলে হজম ভালো হবে। সেই সঙ্গে মস্তিষ্ক শান্ত থাকবে। এর ফলে ঘুমও ভালো হয়। গরুর দুধে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ঘুমে সহায়তা করে।দুধ খাওয়ার সময় একটু হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।