শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১০:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ২০২৫-২৬ কর বছরের প্রথম দিনে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজারের বেশি করদাতা। এনবিআরের তথ্য অনুযায়ী, রিটার্ন জমার প্রথম দিন ৪ আগস্ট মোট ১০ হাজার ২০২ জন করদাতা অনলাইন পোর্টাল ব্যবহার করে রিটার্ন জমা দেন, যা ‘অভূতপূর্ব সাড়া’ হিসেবে উল্লেখ করেছে এনবিআর।

গত বছর ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমা শুরুর প্রথম দিনে মাত্র ২ হাজার ৩৪৪ জন করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন।এনবিআর কর্মকর্তারা বলেন, এ বৃদ্ধির প্রবণতা প্রমাণ করে , ডিজিটাল পদ্ধতির প্রতি করদাতাদের আগ্রহ বাড়ছে। সোমবার ঢাকায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সিস্টেম উদ্বোধন করেন।

এর আগে, ৩ আগস্ট এনবিআর একটি বিশেষ আদেশ জারি করে জানায়, ৬৫ বছরের ঊর্ধ্বে, শারীরিকভাবে প্রতিবন্ধী, প্রবাসী বাংলাদেশি এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

যারা অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট আবগারি কমিশনারের কাছে আবেদন করে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।গত বছর এনবিআর নির্দিষ্ট কয়েকটি শ্রেণির করদাতাদের জন্য ই-ফাইলিং বাধ্যতামূলক করার পর ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। ই-ফাইলিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রসিদ ও কর সনদ ডাউনলোড করা যাবে। এনবিআর ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে, যাতে কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় যেকোনো সমস্যা সমাধানে সহায়তা পেতে পারেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।