শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গা ভর্তি গয়নায় ফের বধূ সাজে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

প্রকাশিত - ০২ আগস্ট, ২০২৫   ১২:০২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। নতুন করে সাড়া ফেলেছেন অনুরাগীদের মাঝে। গেল রোজার ঈদে ফারিয়া অভিনীত সিনেমা ‘জিন ৩’ তেমন সাড়া না ফেললেও, সেই ছবির আইটেম গান ‘কন্যা’-তে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল।

গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে একটি আইনি জটিলতায় জড়িয়ে অল্প কিছুদিন জেলে ছিলেন ফারিয়া। তবে দ্রুত জামিন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এখন আগের মতোই নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার, ফটোশুট আর প্রোমোশনাল কাজ নিয়ে সরব তিনি।

সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন নুসরাত ফারিয়া। মাত্র এক মিনিটের ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক। সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।

এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।