শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্তিত্ব সংকটে’ যুক্তরাষ্ট্র : বাইডেন

প্রকাশিত - ০২ আগস্ট, ২০২৫   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ এখন এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের সময়ে নির্বাহী শাখা সাংবিধানিক কাঠামো ভেঙে দেয়ার চেষ্টা করছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) শিকাগোয় জাতীয় বার অ্যাসোসিয়েশনের বার্ষিক গালায় দেয়া বক্তব্যে বাইডেন বলেন, তারা শুধু নিজেরাই নয়, প্রায়শই এমন একটি কংগ্রেসের সহায়তায় এটা করছে, যারা চুপচাপ বসে আছে। আর সর্বোচ্চ আদালত যেন এই প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার কাজে নেমেছে। তারা যা রায় দিচ্ছে, আমার ঈশ্বর!

তিনি আরও বলেন, আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, যা আমাদের ভবিষ্যৎকে আগের সব ইতিহাস থেকে আলাদা করে দেয়। নির্বাহী দপ্তরের নির্মম পদক্ষেপ, মৌলিক অধিকার খর্ব এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা আইনি দৃষ্টান্ত বাতিল— সব মিলিয়ে আমরা এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছি।

ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে বাইডেন বলেন, আদালতের গুরুত্ব, বিচারকদের গুরুত্ব, আইন ও সংবিধানের গুরুত্ব— এসব এখন আমেরিকানরা নতুন করে উপলব্ধি করছে, কারণ এই লোকটার আমলে দেশ যে ধরনের চাপে রয়েছে, তা নজিরবিহীন।

তিনি অভিযোগ করেন, কিছু আইনজীবী প্রতিষ্ঠান চাপে মাথা নিচু করছে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াচ্ছে না। পাশাপাশি শীর্ষ সংবাদমাধ্যমগুলোকেও সমালোচনা করেন এবং বলেন, আমাদের কিছু রাজনীতিক অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নির্দয় নীতিকে উল্লাসের সঙ্গে দেখছেন, যা ভয়ানক।

বাইডেনের দাবি, বর্তমান প্রশাসন যেন তার সময়ের সব অর্জন মুছে ফেলতে চাইছে। তিনি বলেন, তারা ইতিহাস গড়তে চায় না, ইতিহাস মুছে ফেলতে চায়। তারা সমতা, ন্যায়বিচার— সবকিছুকেই মুছে দিতে চায়।

তিনি আমেরিকানদের আহ্বান জানিয়ে বলেন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে এমন ক্লায়েন্টের পক্ষে থাকা, যে বড় চেক লিখতে পারে না, কিন্তু মৌলিক অধিকার রক্ষার প্রয়োজন আছে। ক্ষমতাবানদের রোষানলে পড়লেও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে, সংবিধানবিরোধী হুমকির বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে।

এই বক্তব্যের কয়েকদিন আগে বাইডেনের দুই সিনিয়র উপদেষ্টা মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন, যেখানে বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে তদন্ত চলছে। বর্তমানে তিনি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন এবং জনসমক্ষে খুব কমই দেখা যায় তাকে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।