২৪ঘণ্টা অনলাইন : কয়েক মাস আগেই সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় অব্যাহতি পেয়েছিলেন। ভেবেছিলেন, চিরকালের মতো নিষ্পত্তি হয়েছে। কিন্তু ফের মুম্বই আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে এই নোটিস তিনি পেয়েছেন নিজের করা একটি অভিযোগের ভিত্তিতেই।
প্রাথমিক ভাবে ছবিশিকারিদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন রিয়া। কিন্তু তার পরে অভিনেত্রীর পিছু নেন ছবিশিকারিরা। তখনই চটে যান রিয়া। কিছুটা উঁচু গলায় তিনি ছবিশিকারিদের বলেন, “আর আমার পিছনে আসবেন না। একার ছবি তোলা হয়ে গিয়েছে। এ বার বিদায় দিন।”
রিয়ার এই আচরণ নেটাগরিকের অনেকেই ভাল ভাবে নেননি। এক নেটাগরিক ছবিশিকারিদের উদ্দেশে লেখেন, “আপনাদের কি এতই খারাপ দিন এল যে এর পিছু নিতে হচ্ছে! কেন যে আপনারা সব জায়গায় এই ভাবে চলে যান?”
সুশান্তের মৃত্যুর পর তাঁর দুই বোন প্রিয়াঙ্কা সিংহ এবং মিতু সিং-এর পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া। অভিনেত্রীর অভিযোগ ছিল, সুশান্তকে তাঁরা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন। রিয়া দাবি করেছিলেন, সুশান্ত বাইপোলার ডিজ়অর্ডারে ভুগছিলেন। অভিনেতার দিদিরা প্রায়ই তাঁর ওষুধ বন্ধ করে দিতেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, অভিনেতার বোন সুশান্তের মানসিক অবস্থার কথা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন। অনেক সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই দিদি। রিয়ার এই অভিযোগের ভিত্তিতেই নোটিস জারি হয়েছে। মুম্বই আদালতের সেই নোটিসে দাবি করা হয়েছে, রিয়া যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও প্রামাণ্য তথ্য মেলেনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।