২৪ঘণ্টা অনলাইন : ফিটনেস নিয়ে ছেলেখেলা পছন্দ নয় শর্মিলা ঠাকুরের ছোট কন্যা সোহা আলি খানের। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চার নিয়মশৃঙ্খলা মেনে চলা তাঁর কাছে নিঃশ্বাস নেওয়ার মতোই। অতীব স্বল্পাহারী এবং সাদামাঠা খাদ্যাভ্যাস সইফ আলি খানের বোনের। তবে তাঁর এই বিধিতে নতুন সংযোজন ঘটল। গত তিন মাস ধরে নতুন অভ্যাস যোগ করেছেন নিজের দৈনন্দিন রুটিনে। কী সেটি?
এই তিন মাসে রোজ সকালে খালি পেটে চালকুমড়োর রস পান করেন সোহা। শুনে নাক সিঁটকাবেন হয়তো অনেকেই। কারণ সব্জিটি যতই উপকারী হোক না কেন, কারও কারও কাছে এই স্বাদ একেবারেই না-পসন্দ। কিন্তু সেই সব্জিই রস করে খান বলি নায়িকা। স্বাদবর্ধক কোনও উপাদান ছাড়াই। কিন্তু তাতে যে সুফল মিলছে, তা স্বীকার করছেন সোহা নিজেই।
অভিনেত্রী বলছেন, ‘‘নিজেকে ভালবাসা বড়ই জরুরি। আর তাই গত তিন মাস রোজ সকালে উঠে আমি চালকুমড়োর রস পান করছি। এটা শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়, শরীরকে শীতল রাখে, পাশাপাশি আমার অন্ত্রকে ভাল রাখে। তবে হ্যাঁ, চালকুমড়োর রস বানানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। রস করার আগে এক টুকরো চালকুমড়ো চেখে দেখবেন। যদি তেতো হয়, তবে পুরো চালকুমড়োই বাদ দিয়ে দেবেন। নতুন কিনতে হবে বিশ্বস্ত দোকান থেকে। কেবল পেকে যাওয়া, টাটকা এবং এমন স্বাদের হতে হবে, যা বিন্দুমাত্র তেতো নয়।’’
পুষ্টিবিদদের মতে, সকাল সকাল এই সব্জির রস পান করার ফলে লিভারের স্বাস্থ্য ভাল হতে পারে। ফলে অম্বল হওয়া এবং পেট ফাঁপার মতো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। চালকুমড়োয় জলের পরিমাণ বেশি থাকায় শরীরে জলের অভাব মেটায়, হাইড্রেটেড রাখে। তবে যাঁদের সাইনাসাইটিস, অ্যাজ়মা, ঠান্ডা লাগার ধাত থাকলে এই সব্জি সব সময়ে কার্যকর না-ও হতে পারে। চালকুমড়োর শীতল চরিত্র সমস্যা আরও বাড়াতে পারে। তবে অন্যদের জন্য খালি পেটে ১০০-১৫০ মিলিলিটার রস (নুন, চিনি, লেবু ইত্যাদি ছাড়া) পান করলে উপকার মিলতে পারে সোহার মতোই।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।