শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার মতো উজ্জ্বল ত্বক পেতে হলে

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সারাদিনের শুটিংয়ের চাপ, ধুলোবালি, কখনও আবার আউটডোর শুটের ঝক্কি। এইসব সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র নিজের সঠিক যত্ন নিলেই ভালো থাকে ত্বক ও চুল সঙ্গে ভালো থাকে নিজের মনও। ঠিক এই উপায় মেনে চলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর ঘরনি নিজের ত্বকের পরিচর্যা কীভাবে নেন তা আরও একবার তুলে ধরলেন ইনস্টাগ্রামে।

একটি ছবি পোস্ট করেন এদিন দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানেই দেখা যাচ্ছে মুখের ত্বকের যত্ন নিতে তিনি মেখেছেন বিশেষ একটি জেল। যদিও এই জেলটির কী নাম তা জানাননি অভিনেত্রী। তবে তা যে তাঁর নিজস্ব প্রসাধণী বিপণীর সেকথা বুঝিয়ে দিয়েছেন দীপিকা। কাজেই বোঝা যাচ্ছে নিজের ত্বকের যত্নে দীপিকা ভরসা রাখেন তাঁর নিজস্ব প্রসাধনী বিপণী সংস্থার উপরেই। এই ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা আরও লিখেছেন, ‘আমার জন্য নিজের যত্ন নেওয়াটা প্রতিদিনের নানা নিয়ম মেনে চলার মতোই জরুরী। যেহেতু আমরা এই মাসটা ‘সেলফ কেয়ার মান্থ’ হিসেবে উদযাপন করছি তাই আপনারাও এক্ষেত্রে সামিল হতে পারেন।’ আর এর সঙ্গেই নিজের বিপণী ‘৮২ ডিগ্রি ই’-এর প্রচার সেরেছেন অভিনেত্রী।

যদিও কীভাবে নিজের ত্বকের যত্ন নেন দীপিকা এর আগেও খোলসা করেছিলেন। নিজস্ব সংস্থা ‘৮২ ডিগ্রি ই’-এর রোজ লোটাস স্প্ল্যাস দিয়ে ক্লিনজিং করেন। চোখের নিচের কালচে দাগ দূর করতে রোজ বুস্ট আন্ডারআই ক্রিম ব্যবহার করেন অভিনেত্রী। ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করেন অশ্বগন্ধা বাউন্স। সানস্ক্রিন হিসেবে দীপিকার ব্যাগে থাকে টারমারিক শিল্ড আর লিপ অয়েল হিসেবে অভিনেত্রী ব্যবহার করেন পমাগ্রেনেট শিন। যা কিনা ঠোঁটের কালচে দাগ দূর করতেও সাহায্য করে। সপ্তাহে একদিন মঞ্জিষ্ঠা মাড দিয়ে ফেস মাস্কিং করেন। সে কথা অনেক আগেই প্রকাশ্যে এনেছিলেন দীপিকা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।