২৪ঘণ্টা অনলাইন : এখনও ফলের দোকানে নানা ধরনের আম পাওয়া যাচ্ছে। তবে আমের মৌসুম শেষ হতে বেশি বাকী নেই। যারা আম খেতে পছন্দ করেন তারা সারা বছর আম সংরক্ষণের কিছু উপায় জেনে রাখতে পারেন।
আমের পাল্প বা আমের শাঁস বের করে ফ্রিজে রাখুন। এই পাল্প সারা বছর সহজেই বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। এই পাল্প দিয়ে আমের আইসক্রিম বা আমের শেক তৈরি করতে পারেন।
কীভাবে আম সংরক্ষণ করবেন
আমের পাল্প সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হল মিক্সারে ব্লেন্ড করে সংরক্ষণ করা। এর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিন। বীজ বের করে সমস্ত পাল্প বের করে নিন। এবার মিক্সারে আমের পাল্প ভালো করে ব্লেন্ড করে নিন। পাল্পটি একটি কাচের জারে সংরক্ষণ করুন। আপনি চাইলে এটিকে একটু পাতলা করে বোতলে সংরক্ষণ করতে পারেন। যখন ম্যাঙ্গো শেক তৈরি করতে চান তখন এই পাল্পটি ব্যবহার করতে পারেন। আইসক্রিমে আমের স্বাদ আনতেও এটি ব্যবহার করতে পারেন।
আম সংরক্ষণের দ্বিতীয় সেরা উপায় হল আমের টুকরোগুলি ফ্রিজে রাখা। এর জন্য, আমের খোসা ছাড়িয়ে ঘন টুকরো করে কেটে নিন। আমের বীজ বের করে টুকরোগুলি একটি বাটি বা প্লেটে রাখুন এবং উপরে চিনির গুঁড়ো ছিটিয়ে দিন। কাটা আমগুলি তিন ঘণ্টা ফ্রিজে রাখুন এবং জমাট বাঁধার পরে, আমের টুকরোগুলি একটি জিপলক পলিথিন ব্যাগে ভরে রাখুন। বায়ুরোধী বাক্সেও সংরক্ষণ করতে পারেন। এই আম যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন।
আম সংরক্ষণের আরেকটি উপায় হল আমের পাল্প বের করে ব্লেন্ড করে নেওয়া। এবার সমস্ত পাল্প ফ্রিজে থাকা বরফের ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন। আম বরফের ট্রেতে জমে গেলে, আমের বরফের টুকরোগুলো বের করে নিন। এবার আমের কিউবগুলো একটি জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। তাহলে আমের কিউবগুলো বের করাও সহজ হবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।