শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার গুরুত্ব বোঝাতে এই নিয়ম মানতে পারেন

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নবাব পরিবারের কন্যা সোহা আলি খান। বাবা মনসুর আলি খান পতৌদি ছোট বেলা থেকে টাকার গুরুত্ব বুঝিয়েছিলেন তাকে। এক সাক্ষাৎকারে সোহা আলি খান জানান, ‘‘বাবা পেট্রোল এবং বিদ্যুতের খরচ নিয়ে সচেতন থাকতেন সব সময়। বাড়ির বিভিন্ন জায়গায় তিনি কাগজে সাঁটিয়ে রাখতেন মনে করে আলো বন্ধ করার কথা। কখনও বাবাকে অতিরিক্ত কেনাকাটা করতে দেখিনি।’’ সোহা আলী খানের মা  শর্মিলা ঠাকুরও সব সময় সংসারের হিসার-নিকাশ খাতায় টুকে রাখতেন।

মনোবিদরা বলেন, ‘‘সন্তানকে টাকার গুরুত্ব বোঝাতে হলে তাকে জিনিসের অপচয় বন্ধ করার শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। বাবা-মা যদি নিজেরা যদি এই নিয়ম মানেন তাহলে সন্তানও তাই দেখবে এবং শিখবে।’’ মোহিতও বলছেন, ‘‘জিনিসের মূল্য ছোট থেকেই তাদের বোঝানো যায়। আদিবাসী সংস্কৃতি যেমন প্রকৃতির সম্পদ একাকী ব্যবহার না করে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বলে, ভবিষ্যতের জন্য সংরক্ষণের বার্তা দেয়, তেমনটাই কিন্তু শিশুকেও শেখানো যায়। শুধু অর্থ নয়, বিদ্যুৎ, জল— সবটাই বুঝে ব্যবহার করতে হয়। এক জন অনাবশ্যক খরচ করলে অন্যের অসুবিধা হয়, এই নৈতিক শিক্ষাও কিন্তু সন্তানের বড় হওয়ার পাথেয় হতে পারে।’’

সোহা জানিয়েছেন, অর্থ কী ভাবে সাশ্রয় করতে হয়, কৌশলে সেই শিক্ষাও তিনি ছোট বয়সেই বাবার কাছে পেয়েছেন। সোহাকে একবার একজন ৫০০ টাকা উপহার দিয়েছিলেন। মনসুর আলি সোহাকে পরামর্শ দিলেন, ওই টাকা খরচ না করার জন্য। আর বললেন, যদি তুমি এই টাকা খরচ না করো, তাহলে আগামী বছর এই দিনে তোমাকে ৫০ টাকা করে দেবো।–

বাবার সেই উৎসাহ কাজে লেগেছিলো। সোহা আলী খান ওই ৫০০ টাকা জমিয়ে রাখেন। পরের বছর বাবার কাছ থেকে ৫০ টাকা পান। সোহা আলী খান ওই টাকাও খরচ করেননি। এরপর টানা ২৫ বছর বাবার কাছ থেকে টাকা পেয়েছেন তিনি। এই ছোট একটি কাজের মাধ্যমেই তিনি বুঝে যান কীভাবে টাকা জমাতে হয়।
মনোবিদেরাও বলছেন, ‘‘যেসব অভিভাবক সন্তানকে চাওয়ার আগেই সব কিছু দিয়ে দেন, সেই সন্তানেরা অর্থের মূল্য বোঝে কম।’’ 

কীভাবে সন্তানকে সঞ্চয়ী হতে শেখাবেন?

মাটির ব্যাংক কিনে দিন: মাটির ব্যাংক কিনে দিয়ে তাকে টাকা জমাতে বলতে পারেন। টাকা জমলে সেই টাকায় তাকে ভালো কিছু কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন। খরচ থেকে সঞ্চয়: সন্তান একটু বড় হলে তাকে বোঝাতে হবে দৈনন্দিন খরচের বাইরেও টাকার দরকার হয়। পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার চিকিৎসার জন্য টাকা দরকার। এজন্য টাকা জমানো প্রয়োজন। উল্লেখ্য,  উৎসবে সন্তানকে একটি বাজেট দিতে পারেন। তাকে বলতে পারেন, এত টাকার মধ্যেই জামা, জুতাসহ অন্যান জিনিস কিনতে হবে। এরপর সেই ঠিক করবে— কত টাকার জামা নেবে, কত টাকার জুতা নেবে? 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।