শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি এলেই কেন খিচুড়ি রান্না করা হয়?

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৫   ০১:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতা এগিয়েছে। এক সময় কৃষি নির্ভর সমাজ ব্যবস্থায় বৃষ্টির দিনে জ্বালানী পাওয়া কঠিন হয়ে যেতো। ভাত-তরকারি আলাদা আলাদা রান্না করতে গেলে বেশি সময় ও বেশি জ্বালানীর প্রয়োজন হতো। তা ছাড়া বৃষ্টির সময় উষ্নতারও প্রয়োজন পড়ে। এই সব সমস্যার সমাধান যদি এক খাবার থেকে পাওয়া যায় তাহলেতো তার কদর বাড়বেই!

ডা. প্রকাশ মল্লিক অতীতের সমাজ ব্যবস্থার প্রসঙ্গ তুলে একটি পডকাস্টে বলেন, ‘আগেকার দিনে নারীরা কৃষি কাজ করতো। বর্ষায় যখন পানিতে ভরে যেত চারদিক তখন ঘর থেকে বের হয়ে সহজে কোথাও যাওয়া যেত না। চাল-ডাল একসঙ্গে মিশিয়ে খাওয়ার ব্যবস্থা করা হতো। সে সময় বৃষ্টিতে জ্বালানী ভিজে যাওয়ার কারণে অল্প জ্বালানীতে রান্না করার জন্য খিচুড়ি রান্না করা জনপ্রিয় হয়ে উঠলো। এবং পরবর্তীতে এটা খুব উপাদেয় খাবারে পরিণত হলো।’’

এক সময় খিচুড়িকে বলা হতো গরীবের প্রোটিন অথচ এই সময়ের চিত্র বলছে খিচুড়ি সবার কাছে সমান জনপ্রিয়। 

ডা. প্রকাশ মল্লিক বলেন, ‘‘খিচুরিকে গরীবের আমিষ বলা হয় এবং বাস্তবিক ক্ষেত্রে এই খাবার বড়লোকেরাও খান। খিচুড়িতে চাল-ডাল থাকার জন্য ডালের যে উপাদান-ভিটামিন, সোডিয়াম, কালসিয়াম এগুলো খিচুড়িতে থাকে। বৃষ্টি হলে খিচুড়ি খেতে পারেন, এমনি সময়ও মাসে এক দুইদিন খিচুড়ি খেতে পারেন।’’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।