শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না

প্রকাশিত - ২৪ জুলাই, ২০২৫   ০৯:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কাজের ব্যবস্তা বা সুযোগের অভাবে দিনের মধ্যে কোনও সময় প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করেন। কিন্তু প্রস্রাবের বেগ ধরে রাখা কি ভাল স্বভাব? চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ দিন এই ধরনের অভ্যাসের ফলে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ মূত্রথলিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মূত্র জমা হতে পারে। সঠিক সময়ে দেহ থেকে তা নির্গত না হলে, অন্য সমস্যা তৈরি হয়।

মূত্রনালির সংক্রমণ
মূত্রথলিতে যদি বেশি ক্ষণ ধরে মূত্র জমা হয়, তা হলে সংক্রমণ হতে পারে। খেয়াল রাখতে হবে, মূত্রের মাধ্যমে দেহ থেকে দূষিত পদার্থ বাইরে বেরিয়ে যায়। সেই দূষিত পদার্থগুলি বেশি ক্ষণ দেহের মধ্যে থাকলে তা থেকে জীবাণুর জন্ম হতে পারে। সঠিক সময়ে তা শনাক্ত না হলে, কিডনির সমস্যা তৈরি হতে পারে।

মূত্রথলির শক্তিক্ষয়
প্রস্রাবের বেগ চেপে রাখার জন্য মূত্রথলির পেশির উপরে চাপ তৈরি হয়। তাই দীর্ঘ ক্ষণ মূত্রথলির উপরে চাপ তৈরি হলে, তা থেকে মূত্রথলির পেশি দুর্বল হয়ে যায়। তার ফলে মূত্রথলি সমান হারে সঙ্কুচিত এবং প্রসারিত হতে পারে না এবং মূত্রথলি থেকে মূত্র সম্পূর্ণ রূপে দেহের বাইরে আসে না। পরিস্থিতি জটিল হলে, তখন ক্যাথেটার ব্যবহারের প্রয়োজন হতে পারে।

ব্যথা এবং অস্বস্তি
মানবদেহের মূত্রথলিতে এক বারে ৩০০ থেকে ৫০০ মিলিলিটার পর্যন্ত মূত্র জমা হতে পারে। কিন্তু ব্যক্তি প্রস্রাব না করলে কিডনি থেকে সেখানে আরও মূত্র জমা হতে শুরু করে। ফলে তলপেটে ব্যথা শুরু হয়। দীর্ঘ ক্ষণ এই অবস্থায় থাকলে, তখন ব্যক্তি অস্বস্তিবোধ করতে পারেন। পরিস্থিতি কঠিন হলে মাথাব্যথাও শুরু হতে পারে।

মূত্রথলিতে পাথর
মূত্রের মধ্যে নানা ধনের খনিজ উপাদান থাকে। দীর্ঘ ক্ষণ প্রস্রাবের বেগ চেপে রাখলে, সেই খনিজ উপাদানগুলি শক্ত হয়ে পাথর তৈরি করতে পারে। এই ধরনের পাথর অনেক সময়ে মূত্রথলিতেও জমা হতে পারে এবং সময়ের সঙ্গে তার আকারও বৃদ্ধি পেতে পারে।

কিডনির ক্ষতি
শরীর থেকে দূষিত পদার্থকে মূত্রের মাধ্যমে বের করতে সাহায্য করে কিডনি। কিন্তু মূত্রথলিতে দীর্ঘ সময় তরল জমা থাকলে তা বিপরীত পথে কিডনিতে আক্রমণ করতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে কিডনির ক্ষতিও হতে পারে।

কী করা উচিত
দেহের কাঠামো এবং তরল পানের উপর মূত্রত্যাগের সময় এবং হার নির্ভর করে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ৩ থেকে ৪ ঘণ্টা অন্তর প্রস্রাব করা উচিত। দেখা গিয়েছে, দিনে ৪ লিটার জল পান করলে, ব্যক্তি গড়ে ৬ থেকে ৮ বার প্রস্রাব করেন। এক দিনে ব্যক্তির দেহে দেড় থেকে ২ লিটার পর্যন্ত মূত্র তৈরি হতে পারে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।