শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টিং কাউচ’ থেকে ভয়ঙ্কর নেপোটিজম

প্রকাশিত - ২৪ জুলাই, ২০২৫   ০৯:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে যখন নেপোটিজম ও ‘গডফাদার’-এর আধিপত্য স্পষ্ট, ঠিক সেই সময়ে আত্মবিশ্বাসে ভর করে উঠে আসা অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম বাণী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপট স্বীকার করলেন— বলিউডে টিকে থাকার জন্য তাঁকেই নিজেরই সবচেয়ে বড় গলা ফাটানো সমর্থক হয়ে উঠতে হয়েছে।

২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স দিয়ে যাত্রা শুরু করেছিলেন বাণী, সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করে। তবে কোনও বলিউডি পরিবার, কাকা-মামা অথবা মাথার উপর কোনও বলিউডের শক্তিশালী হাত ছাড়াই যে কঠিন পথ তাঁকে পেরোতে হয়েছে, সে কথা অকপটে জানালেন অভিনেত্রী।

এই ইন্ডাস্ট্রিতে নিজেকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে হয়। নিজের জন্য গলা ফাটাতে হয় সবচেয়ে জোরে। বাইরে থেকে এসে এখানে কেউ আপনাকে ধরে রাখবে না, এক সাক্ষাৎকারে বললেন বাণী  কাপুর। আমার কোনও সম্পর্কের জোর নেই, আমি যোগাযোগও খারাপ।

তবে তাঁর বলিউড সফরের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল যশ রাজ ফিল্মস (YRF)— এই স্টুডিও তাঁকে ‘পরিবারের মতো’ আশ্রয় দিয়েছিল। যশ রাজ ফিল্মস  আমাকে খুঁজে বের করেছে, তারপর আমার উপর ভরসা রেখেছে। ওখানে কাজ করলে আপনি সত্যিই একটা সুরক্ষিত বৃত্তে থাকেন, জানান বাণী।
 
তাঁর স্পষ্ট বক্তব্য, বলিউডের আলো-আঁধারির মধ্যে থেকেও তিনি ‘কাস্টিং কাউচ’-এর ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হননি, যার পুরো কৃতিত্ব দেন যশ রাজ ফিল্মস -এর পেশাদারি ব্যবস্থাপনাকে। তিনি কাস্টিং ডিরেক্টর শানু শর্মা-র কথাও কৃতজ্ঞতায় স্মরণ করলেন, যিনি তাঁর পরিবারকে নিশ্চিন্ত করেছিলেন, যাতে তাঁরা বাণীকে মুম্বইতে আসতে দেন।

নেটফ্লিক্সের আগামী থ্রিলার সিরিজ ম্যান্ডেলা মার্ডার্সs-এ এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও সাহসী গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে বাণী কাপুরকে। একের পর এক রহস্যময় ও রিচ্যুয়ালিস্টিক খুনের তদন্তে নেমে কীভাবে উন্মোচন হবে এক শতাব্দীপ্রাচীন গোপন সমাজের রহস্য? সিরিজটি পরিচালনা করছেন মর্দানি ছবি খ্যাত গোপী পুথরন এবং মনন রাওয়াত। ভয়ানক পটভূমিতে লেখা এই গল্পে আরও থাকছেন সুরভীন চাওলা, শ্রিয়া পিলগাঁওকর, বৈভব রাজ গুপ্ত এবং জামিল খান।

প্রসঙ্গত, বলিউডের গ্ল্যামার, স্টাইল, আর স্বপ্নপূরণের মঞ্চ। কিন্তু এই ঝকঝকে আলোর পিছনে লুকিয়ে থাকে অনেক অন্ধকার— বিশেষ করে যখন প্রসঙ্গ আসে সৌন্দর্যের মানদণ্ড আর বর্ণবৈষম্যের। অন্য একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বাণী কাপুর সেই অন্ধকার দিকেই তীব্র আঙুল তুললেন, তুলে ধরলেন কীভাবে ত্বকের রঙের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল একটি ছবির কাস্ট থেকে।

সম্প্রতি, দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বাণী বলেন, একজন পরিচালক— যে মুম্বইয়েরও নন— তাঁর ছবির থেকে আমাকে বাদ দিয়েছিলেন এই বলে যে আমি ধবধবে ফর্সা নই অর্থাৎ ‘মিল্কি হোয়াইট’ নই।” যদিও পরিচালক সোজাসুজি বলেননি, কিন্তু বাণীর কাছে খবর পৌঁছেছিল অন্য পথ দিয়ে। এই অপমানের জবাবে বাণী সাহসিকতার সঙ্গে বলেছিলেন, যদি এটাই হয় কারও ছবি বানানোর মানদণ্ড, তবে আমি নিজেই সেই ছবির অংশ হতে চাই না। সে যেন নিজের ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা খুঁজে নেয়। আমি জানি আমার জন্য অন্য আরও ভালোপরিচালক আছেন। তাঁদের না হয় আমি খু নিজে নেব! 

সৌন্দর্য-বৈষম্যের ছুরি আরও ধারালো মেয়েদের জন্য, মত অভিনেত্রীর।  সেই সাক্ষাৎকারে বাণী আরও বলেন, বলিউডে এখনও শরীরের গঠন, গায়ের রঙ— এই সবকিছু নিয়েই চলে কড়া বিচার। ‘একটু ভারী চেহারা করো  নইলে ছবির বাজারে কিন্তু টিকে থাকা যাবে না, পুরুষ দর্শকেরা ভারী চেহারার মেয়ে পছন্দ করে’— এই জাতীয় মন্তব্য শুনতে হয়েছে আমায়। যদিও তিনি স্পষ্ট জানান, আমি যেমন, ঠিক তেমনই ভালবাসি নিজেকে। আমি ফিট, আমি সুস্থ এবং আমি ঠিক আছি। কেউ যদি এটা না বোঝে, তবে সেটা তার সমস্যা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।