২৪ঘণ্টা অনলাইন : নুডুলস দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও মুচমুচে চপসুয়ে। বাড়িতেই বানিয়ে নিতে পারেন চপসুয়ে। বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি।
উপকরণ :
নুডলস: ১ প্যাকেট
মুরগির মাংস: ১ কাপ
চিংড়ি: আধা কাপ
গাজর: সিকি কাপ
ক্যাপসিকাম: আধা কাপ
আদাবাটা: আধা চা-চামচ
সয়া সস: ১ চা-চামচ
টমেটো সস: ১ কাপ
কাঁচা মরিচ: ২-৩টি
চিনি: ১ টেবিল চামচ
লবণ: সামান্য
তেল: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ১টি
ডিম: ১টি
লেবুর রস: ১ চা-চামচ
প্রথম ধাপ: শুরুতে নুডলস সেদ্ধ করে নিন। এরপর অর্ধেক নুডলস তেলে ভেজে আলাদা বাটিতে তুলে নিন। এবার মুরগির মাংস সেদ্ধ করে নিন। সেদ্ধ মাংস চিকন, লম্বা এবং জুলিয়ান করে কেটে নিন। এবার চিংড়ির শক্ত আবরণ ও মাথার অংশ ফেলে চিংড়ি ও মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এতে সয়া সস ও লেবু রস মেখে রাখুন।
দ্বিতীয় ধাপ: এবার গাজর, ক্যাপসিকাম জুলিয়ান করে কেটে নিন। তারপর পেঁয়াজ চার ফালি করে কেটে নিন।
তৃতীয় ধাপ: চুলায় একটি পাত্র বসিয়ে এতে তেল গরম করে নিন। এবার তেলে আদা, রসুন ভেজে চিংড়ি ও মুরগির মাংস কয়েক মিনিট ভাজুন। ভাজা হয়ে এলে সবজি ও সস দিয়ে নাড়ুন।
চতুর্থ ধাপ: চিনি, কাঁচা মরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। তারপর প্লেটে সেদ্ধ নুডলসের ওপর ঢেলে দিন। এর ওপর ভাজা নুডলস ছড়িয়ে দিন। সব শেষে একটি ডিম ভেজে এর ওপর দিয়ে পরিবেশন করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।