শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাদের সঙ্গে ইলিশে ভাল থাকব হার্টও

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৫   ০৮:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঝোলে-ঝালে-অম্বলে ইলিশ তুলনাহীন। মুচমুচে ভাজা আর গরম ভাতে ইলিশের তেলও জিভে জল আনার জন্য যথেষ্ট। কিন্তু স্বাদের কথা মাথায় রাখলে কি বজায় থাকে স্বাস্থ্য?

ছোট ছোট আঁশের রূপোলিরঙা ইলিশের খ্যাতি তার স্বাদের জন্যই। এই মাছের গন্ধ এবং স্বাদ এতটাই যে, তা দিয়ে কালে কালে তৈরি হয়েছে নানা পদ। তবে শুধু স্বাদ নয়, স্বাস্থ্য ভাল রাখতেও এই মাছের জুড়ি মেলা ভার, বলছেন পুষ্টিবিদেরাই।

ইলিশের গুণাগুণ
১০০ গ্রাম ইলিশ মাছে ক্যালোরির পরিমাণ ৩১০-৩৩০ কিলোক্যালোরি। প্রোটিন ২১-২৩ গ্রাম। ফ্যাট ২২-২৫ গ্রাম। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেলে ২-২.৫ গ্রাম। কোলেস্টেরল ৭০-৮০ মিলিগ্রাম, ক্যালশিয়াম ২৫০-৩০০ মিলিগ্রাম, আয়রন ১-১.৫ মিলিগ্রাম, পটাশিয়াম ২৫০-৩০০ মিলিগ্রাম। এ ছাড়াও এই মাছে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, মাঝারি মাত্রায় ভিটামিন এ।

ভাল রাখে হার্ট
ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম। অন্য দিকে, প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা ট্রাইগ্লিসারয়েড এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হৃদ্যন্ত্রও সুস্থ থাকে।

হাড়, পেশি মজবুত রাখে
ইলিশে ভাল মাত্রায় মেলে ভিটামিন ডি এবং ক্যালশিয়াম। যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। আবার এতে থাকা ভাল মানের প্রোটিন পেশি সবল রাখার জন্যও জরুরি। ইলিশে মেলে ভিটামিন এ। দৃষ্টিশক্তি ভাল রাখতে এই ভিটামিনেরও ভূমিকা থাকে।

মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে
মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ইলিশ মাছ খেলে বয়সকালে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা কমে। শিশুদের মস্তিষ্কের গঠনে সাহায্য করে এতে থাকা ডিএইচএ। অ্যালঝাইমার্সের মতো অসুখ প্রতিরোধেও এই মাছ কার্যকর।

ঝোলে-ঝালে-অম্বলে খেলেই কি মিলবে পুষ্টিগুণ?
গরম ভাতে ইলিশের তেল ঢেলে মুচমুচে ভাজা খাচ্ছেন? কিংবা সর্ষেবাটা, সর্ষের তেল দিয়ে জমিয়ে রাঁধা ঝাল, অম্বল? তবে অনন্যা বলছেন, পুষ্টিগুণ পেতে হলে কিন্তু উচ্চ তাপমাত্রায় কড়া করে মাছ ভাজা যাবে না। এতে মাছের গুণাগুণ নষ্ট হবে। তা ছাড়া এই মাছে উচ্চমাত্রায় ফ্যাট এবং তেল থাকার জন্য কারও কারও ইলিশ খেলেই অম্বল হয়। লঙ্কা, সর্ষে বাটা দিয়ে ঝাল বা ঝোল সেই সমস্যায় ইন্ধন জোগাতে পারে। বরং এর স্বাস্থ্যগুণ পেতে হলে অল্প তেল-মশলায় মাছটি কম আঁচে ভাপিয়ে খাওয়া ভাল। মাছের সঙ্গে সব্জি, ভাত দিয়ে খাওয়া যেতে পারে।

সকলের জন্যই কি ভাল এই মাছ? কতটাই বা খাবেন?
উপকারী বলেই নিয়মিত ৩-৪ পিস ইলিশ খাওয়া যায় না। সপ্তাহে এক বা দু’দিন ১ থেকে ২ পিস ইলিশ মাছ খাওয়া যেতে পারে। লিভার-কিডনির বা বিশেষ কোনও সমস্যা থাকলেও ইলিশ মাছ খাওয়া বারণ হতে পারে। খেতে হলেও চিকিৎসকের সম্মতি নেওয়া জরুরি। তবে সকলের জন্যই এই মাছ ভাল নয়। এতে ফ্যাটের মাত্রা বেশি। ফলে ওজন কমাতে চাইলে এই মাছ মেপে খাওয়া দরকার। যাঁদের ফ্যাট জাতীয় খাবার খাওয়া বারণ, তাঁদের ক্ষেত্রে এই মাছ বেশি চলবে না। কোলেস্টেরল খুব বেশি থাকলেও ইলিশ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।