শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে হাতি, জলহস্তি বলতেন: অরিজিতা

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৫   ১২:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের আলোচিত অভিনেত্রী অরিজিতা মুখার্জি। প্রথম ধারাবাহিক প্রচারের পরই দর্শকের মন কেড়েছিলেন। ‘নিম ফুলের মধু’, ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয়ের পর নতুন রূপে দেখা দিলেন এই অভিনেত্রী। 

‘রাজরাজেশ্বরী রাণী ভবানি’ সিরিয়ালে নাটোরের মেয়ে রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন অরিজিতা। অনেকটা সময় খল চরিত্রে অভিনয়ের পর প্রথমবার ইতিবাচক ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। 

অরিজিতা মুখার্জির ক্যারিয়ারের বর্তমান যে অবস্থান, তা অনেকটা কাঠখড় পোড়ানোর পর পেয়েছেন। বিশেষ করে চেহারা ও শারীরিক গড়ন নিয়ে কটু মন্তব্য সইতে হয়েছে তাকে। খল চরিত্রে অভিনয় করার কারণে দর্শকরা তাকে ‘হাতি’, ‘জলহস্তি’ বলে মন্তব্য করতেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। 

শুরুতে এসব মন্তব্য নিতে পারতেন না অরিজিতা। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “প্রথমে খারাপ লাগত, মুখের উপর কথা বলে দিতাম। তবে বেশিক্ষণ ঝগড়া করতে পারি না, তাই কেঁদে ফেলতাম। তখন সামাজিক যোগাযোগমাধ্যমের নিরিখে তথাকথিত কিছু মানুষ সহকর্মী হয়েও আমার পাশে দাঁড়াননি। উল্টো আমাকেই তারা বলেছেন, ‘তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছো।” 

কেবল দর্শক নয়, শরীরি গড়নের কারণে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে ভীষণ কষ্ট হয়েছে তার। সংশ্লিষ্টরাও বলেছেন— “মোটা, দেখতে ভালো না।” এজন্য তার অনেক কাজ হাতছাড়া হয়েছে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলেও জানান অরিজিতা।   

করোনা সংকটের সময়ের কথা টেনে অরিজিতা বলেন, “অতিমারির পর এমনিতেই সকলের কাজের অভাব। তার উপর এই ঘটনা। গভীর অবসাদে ছিলাম। মনে আছে, টানা ১৮ দিন বিছানা ছেড়ে উঠে আয়নায় নিজের মুখ দেখতে পারিনি। আমি হাল ছেড়ে দিয়েছিলাম।” 

তবে অবসাদ কাটিয়ে ঘুরে দাঁড়াতেও বেগ পেতে হয়েছে অরিজিতাকে। স্বাভাবিক জীবনে ফিরতে তার দীর্ঘ দিন সময় লেগেছে। অরিজিতার ভাষায়—“আমি কৃতজ্ঞ, আমার সঙ্গে আমার গুরুরা, মা-বাবা ও বন্ধুরা ছিলেন। সেই সময়ে তো মনোবিদের কাছে গিয়ে কথা বলাও খরচসাপেক্ষ মনে হতো। ভাগ্যিস কিছু মানুষকে পাশে পেয়েছিলাম। ওরাই বলেছিলেন, ‘এসব অহেতুক মন্তব্য। এতে ভেঙে পড়লে তুমি হেরে যাবে। ঘুরে দাঁড়ালেই আসল যুদ্ধ জয় করতে পারবে। ক্রমশ আত্মবিশ্বাস ফিরতে শুরু করে।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।