২৪ঘণ্টা অনলাইন : সুস্থ থাকতে অনেকেই নানা ধরনের ঘরোয়া প্রতিকার মেনে চলেন। এজন্য সকালে উঠে খালি পেটে বিভিন্ন ধরনের জিনিস খান। এ তালিকায় যুক্ত করতে পারেন রান্নাঘরের অনেক মসলা। এর ফলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গ তেমনই একটি মসলা। রান্নায় লবঙ্গ ব্যবহার করলে সুন্দর গন্ধ এবং স্বাদ পাওয়া যায়।
প্রতিদিন একটা করে লবঙ্গ চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যাবে। তবে বেশি খাওয়া যাবে না। লবঙ্গ বদহজমের সমস্যা দূর করলেও, বেশি খেলে পেট গরম হতে পারে। অতিরিক্ত লবঙ্গ খেলে তা 'ব্লাড থিনারের' কাজ করে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দেয়। এজন্য যারা লবঙ্গ খাবেন, একটার বেশি না খাওয়াই শরীর-স্বাস্থ্যের জন্য ভালো।
প্রতিদিন লবঙ্গ খাওয়ার উপকারিতা :
লবঙ্গ খেলে গলা ব্যথা, গলা খুশখুশ, কাশি এইসব সমস্যা থেকে দূরে থাকবেন। অনেকেরই সারা বছর একটা খুশখুশে শুকনো কাশি হতে দেখা যায়। নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস এই সমস্যা অনেকটাই দূর করতে সাহায্য করে। এছাড়াও কাশি হলে লবঙ্গ খেলে তা কমে যায়।
দাঁতের জন্যেও লবঙ্গ ভালো। লবঙ্গ চিবিয়ে খেলে দাঁত মজবুত হবে । লবঙ্গ তেল দাঁতে এবং মাড়িতেও ব্যবহার করতে পারেন। ব্যথা, ইনফেকশন থেকে দূরে থাকবেন। লবঙ্গ যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন। দাঁতে কিংবা মাড়িতে ব্যথা হলে আলতো হাতে লবঙ্গ তেল দিয়ে মালিশ করে নিলে উপকার পাবেন।
লবঙ্গ চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। খাবার খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে মুখে কোনও গন্ধ থাকবে না। লবঙ্গ খেলে খাবার ভালভাবে হজমও হয়ে যাবে। লবঙ্গ খেলে বদহজমের সমস্যা দূর হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা কমে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে লাগে লবঙ্গ। বিশেষ করে শীতকালে রোজ একটা লবঙ্গ চিবিয়ে খেলে সহজে ঠান্ডা লাগবে না। ইনফ্লেমেশনের সমস্যা কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন একটা করে লবঙ্গ খেতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।