শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ১১:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।এর আগে, চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে তলব করে পদত্যাগ করতে বলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। 

তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। এরপরই ৩ জুলাই তাকে ডেকে পাঠান ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ এবং পদত্যাগ করতে বলেন।

সূত্র বলছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং করছিলেন। এমন প্রেক্ষাপটে ১৫ জুলাই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  পরদিন, ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ তদন্ত অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে মাসুদের নেওয়া সুবিধাগুলোর তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তে জানা যায়, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফরে যান—তবে বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানান, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ ইস্যুতে বৈঠকে অংশ নেবেন। অথচ এই ধরনের বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৈঠক করে, চেয়ারম্যানের অংশগ্রহণের বিধান নেই।এর মধ্যে গত ১৫ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।