শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় মাসে ১৩০ খুন

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ১০:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামে ঘটছে একের পর এক খুনের ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। চট্টগ্রাম জেলা পুলিশের দেয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জন পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন হয়েছেন ৮০ জন। একইভাবে নগরীর ১৬ থানায় খুন হয়েছেন ৩৮ জন। জুলাইয়ের ১৫ দিনে খুন হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে চলতি বছর জেলা এবং নগরীতে খুন হয়েছেন কমপক্ষে ১৩০ জন। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলো পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, প্রধান আটটি কারণকে কেন্দ্র করেই চট্টগ্রাম নগরী এবং জেলায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এর মধ্যে খুনের নেপথ্য কারণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বিরোধ, মাদক কারবার, ভূমি বিরোধ এবং পূর্বশত্রুতা। রাজনৈতিক কারণগুলোর মধ্যে রয়েছে-রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল। অর্থনৈতিক কারণগুলোর মধ্যে রয়েছে-অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধ, চাঁদাবাজি এবং মাদক কারবার সংক্রান্ত।

এ ছাড়াও ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি এবং অন্যান্য সামাজিক ও ব্যক্তিগত কারণেও খুনের ঘটনা ঘটছে। খুনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক দলের নেতা-কর্মী যেমন রয়েছেন, একইভাবে শীর্ষ সন্ত্রাসীসহ নানান অপরাধের সঙ্গে সম্পৃক্তরাও রয়েছেন খুনের শিকার হওয়া ব্যক্তিদের তালিকায়। একইভাবে বাবা, ভাই, বোন কিংবা স্ত্রীরাও খুনের শিকার হয়েছেন আপনজনের হাতে। যদিও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, এরই মধ্যে খুনের নেপথ্য হোতাদের চিহ্নিত করে আনা হয়েছে আইনের আওতায়। খুনের মতো অপরাধ বন্ধে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মৌমিতা পাল মনে করেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে চট্টগ্রামে খুনের ঘটনা বাড়ছে।

অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেয়া বন্ধ করতে না পারলে এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হয়ে পড়বে। চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, প্রত্যেকটা খুনের ঘটনা গুরুত্বের সহকারে তদন্ত করা হচ্ছে। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সিংহভাগকেই আনা হয়েছে আইনের আওতায়। সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, নগরীতে যত খুন হয়েছে তার প্রায় সব ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে। সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থা জিরো ট্রলারেন্স।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।