শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যার কিভাবে টানটান চিবুক, গভীর বক্ষখাঁজ

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ০৯:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৪৬ বছর বয়স! শুনলেই চোখ কপালে তুলবেন অনেকেই, কারণ সম্প্রতি প্রকাশিত একটি ম্যাগাজনেরন প্রচ্ছদে যেভাবে ধরা দিলেন, নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী বিদ্যা বালান, তা দেখে নেটপাড়া বাকরুদ্ধ।  এই কভার শুটে বিদ্যাকে দেখা গেল এক চোখ ঝলসে দেওয়া লুকে—গাঢ় লাল গাউনে, ডিপ নেকলাইনে, হালকা গয়না, আর নতুন হেয়ারস্টাইলে যেন সময়কে পিছিয়ে দিলেন তিনি!

“যে ঝড়কে উপেক্ষা করা যায় না” — ঠিক যেমন তিনি বরাবরই ছিলেন, একজন নারী অভিনেত্রী যিনি পুরুষ-নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন, বারবার।এই ছবির মাধ্যমে যেমন বিদ্যার গ্ল্যামারাস রূপের পুনরাবিষ্কার হল, তেমনি উঠে এল আলোচনা এবং বিতর্কের ঝড়।

 ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়— “ওহ বাপ্ রে! কী লাগছে বিদ্যাকে!”, “এরকম আরও লুক বিডিআর ট্রাই করা উচিত!” “ চেহারা থাকুক ন্যাচারাল কিন্তু মুখেচোখে ফিলার্স ব্যবহৃত হোক। পার্ফেক্ট সৌন্দর্য!” কেউ কেউ বলেন, “বর্তমান নেপোটিজম তারকারা বিদ্যার থেকে স্টাইলিং টিপস নিক, সবাই তো দেখতে একই রকম!”

তবে এর মধ্যেই দেখা গেল একাংশের কটাক্ষও। পাশাপাশি উঠেছে সমালোচনার ঝড়ও - ‘বডি পজিটিভিটি’র আদর্শ কি বদলে গেল?’ কেউ কেউ বিদ্যার অতীত মন্তব্য টেনে আনলেন— “একসময় বলতেন, মেয়েদের মোটা শরীরই আসল আকর্ষণ, এখন নিজেই কমিয়ে ফেললেন!”

“বডি পজিটিভিটির মুখ হয়ে এমন ট্রান্সফর্মেশন? কী বলব এখন…”অনেকে এটাকে দ্বিচারিতা বলেও ব্যাখ্যা করেছেন—যদিও অভিনেত্রী নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।