শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এক টানা বসে পায়ে ব্যথা? স্বস্তি পাবেন যেভাবে

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যারা অফিসে কাজ করেন দিনের অনেকটা সময় তাদেরকে দীর্ঘক্ষণ একজায়গায় বসে থাকতে হয়। এর ফলে যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল পায়ে ব্যথা। ঘণ্টার পর ঘণ্টা এক ভাবে বসে কাজ করার কারণে অনেক সময় পা ফুলে যায়, হাঁটতে সমস্যা হয়। কারও আবার অনেকক্ষণ বসে থাকলে পায়ে টান ধরে যায়। বিভিন্ন কারণে এমন হতে পারে। এমন হলে রক্ত সঞ্চালন কমে যায়, পেশিতে পানি জমে, কোমর-কাঁধেও ব্যথা হয়।

পায়ের ব্যথা কমাতে অনেকেই পায়ে মালিক করেন, ব্যথা দূর করার ওষুধ খান। এতে সাময়িক ভাবে স্বস্তি পাওয়া গেলেও, সমস্যা পুরোপুরি যায় না। সে ক্ষেত্রে আরও কিছু ব্যাপারে দৃষ্টি দেয়া জরুরি। যেমন-

সঠিক চেয়ারে বসুন
অনেক সময় চেয়ারের কারণে এমনটা হতে পারে। চেয়ার যদি খুব উঁচু হয়, পা ঝুলিয়ে বসতে হয় তা হলে চেয়ার পাল্টানো জরুরি। তা ছাড়া শক্ত চেয়ার হলেও বদলানো প্রয়োজন। চেয়ারে বসলে পায়ের উপর যদি চাপ পড়ে তাহলে সেই চেয়ারও বদলানো প্রয়োজন।

সঠিক ভঙ্গিতে বসুন
সঠিক ভঙ্গিতে না বসার কারণে অনেক সময় পায়ে ব্যথা হয়। বসার সময় মেরুদণ্ড যেন সোজা থাকে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। আবার অনেক সময় সোজা হয়ে না বসার কারণেও পায়ে ব্যথা হতে পারে।

বিরতি নিন
কাজের চাপ থাকবেই। তারপরও কাজের ফাঁকে অন্তত ১৫-২০ মিনিটের বিরতি নিতে চেষ্টা করতে হবে। একটানা কাজ না করে অন্তত মাঝেমাঝে কিছুক্ষণের জন্য নিজেকে বিশ্রাম দিন। বাইরে অফিসের বাইরে খোলা হাওয়ায় হাঁটুন। না হলে অফিসেই হাঁটাহাঁটি করুন। এতে কাজের একঘেয়েমিও কাটবে। আবার পেশিগুলিও সচল হবে। সেই সঙ্গে চোখও বিশ্রাম পাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।