শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনাঙ্গ ফুরফুরে রাখার সহজ ৭ উপায়

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৫   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গোপন অঙ্গের দুর্গন্ধ মহিলাদের বিব্রত করে তোলে। লজ্জায় অনেকেই এই সমস্যা শেয়ার করতে পারেন না। যোনির দুর্গন্ধ অনেক সময় রোগেরও লক্ষণ হয়। কিন্তু লজ্জায় চিকিৎসকের কাজেও যান না। সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা বা অপরিষ্কার থাকার জন্যও গোপনাঙ্গ থেকে দুর্গন্ধ ছাড়তে পারে। তাই কখন সচেতন হবেন এবং কীভাবে যোনি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, তা জেনে রাখুন। কিভাবে ফুরফুরে রাখবেন আপনার গোপনাঙ্গ।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
প্রতিদিন ঈষদুষ্ণ জল দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করা জরুরি। এতে গোপনাঙ্গের আশেপাশে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় ছত্রাকগঠিত সংক্রমণের জন্যও গোপনাঙ্গে আঁশটে গন্ধ ছাড়ে। জল দিয়ে পরিষ্কার করার পর অবশ্যই শুকনো তোয়ালে গিয়ে গোপনাঙ্গ মুছে নিন।

সাবান বা সুগন্ধি পণ্য এড়িয়ে চলুন
গোপনাঙ্গে কোনও রকম প্রসাধনী ব্যবহার করবেন না। ক্ষারযুক্ত সাবান সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এ ছাড়া বাজারে যে সব ভ্যাজাইনাল ওয়াশ পাওয়া যায়, সেই সব সুগন্ধি পণ্যও এড়িয়ে চলুন। যোনি এলাকা মাত্রাতিরিক্ত পরিষ্কার করার দরকার নেই।

অন্তর্বাসের দিকে নজর দিন
সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন অন্তর্বাস ব্যবহার করুন। সেই অন্তর্বাস যেন সুতির হয়, সে দিকেও খেয়াল রাখবেন। আঁটসাঁট অন্তর্বাস এড়িয়ে চলুন। এই ধরনের অন্তর্বাস পরলে ঘাম হলে গোপনাঙ্গে সংক্রমণ ও দুর্গন্ধ তৈরি করতে পারে। সুতির অন্তর্বাস গোপনাঙ্গ শুষ্ক রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

পর্যাপ্ত জল পান করুন
দিনে ৮-১০ গ্লাস জল খেলে শরীরে জমে থাকা সমস্ত টক্সিন বাইরে বেরিয়ে যায়। এতে শুধু গোপনাঙ্গের সংক্রমণ নয়, মূত্রনালির সংক্রমণের ঝুঁকিও কমে যায়। তা ছাড়া হাইড্রেটেড থাকলে ভ্যাজাইনাল টিস্যুও ভালো থাকে এবং যোনি এলাকার পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকে।

ঋতুস্রাবের দিনগুলোয় একটু বেশিই ঝক্কি পোহাতে হয়। এই সময় সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে। তাই সঠিক মেন্সট্রুয়াল পণ্য ব্যবহার করুন। নির্দিষ্ট সময় অন্তর ন্যাপকিন পরিবর্তন করুন। পাশাপাশি ঋতুস্রাবের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

সুরক্ষিত যৌন মিলন
যৌন রোগে আক্রান্ত হলেও গোপনাঙ্গ থেকে দুর্গন্ধ ছাড়তে পারে। তাই সেফ সেক্স জরুরি। যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করুন। পাশাপাশি সেক্সের পর গোপনাঙ্গ পরিষ্কার করুন।

নজর দিন ডায়েটে
যোনি এলাকার স্বাস্থ্য বজায় রাখতে হলে ডায়েটেও নজর দেওয়া জরুরি। খাদ্যতালিকায় টক দই, আপেল, আনারস, গ্রিন টি, লেবুর রস ইত্যাদি রাখুন। মূত্রনালি ও যোনি এলাকার সংক্রমণ এড়াতে ক্র্যানবেরির জুসও খেতে পারেন। হাইজিন বজায় রাখার পরও যদি ভ্যাজাইনার দুর্গন্ধ না কমে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।