২৪ঘণ্টা অনলাইন : সুখী দাম্পত্যের কোনও সংজ্ঞা হয় না। জীবন রোলার কোস্টার। তারই অংশ দাম্পত্য জীবন। এক ছাদের তলায় থাকতে থাকতে সম্পর্কের সমীকরণও বদলে যায়। অনেক সময় পানসে হয়ে যায় সম্পর্ক। বিয়ে পুরোনো হলেও সুখী থাকা যায়। সুখী দাম্পত্যের রহস্য লুকিয়ে রয়েছে রোজকার অভ্যাসে। পুরোনো দাম্পত্যে মাধুর্য বজায় কী কী বিষয়ের উপর জোর দেওয়া উচিত, জেনে নিন।
বন্ধুত্ব
সম্পর্ক শুধু ভালোবাসার উপর টিকে থাকে না। একে অন্যের বন্ধু হয়ে উঠুন। জীবনে এমন সময়ও আসে, যখন পুরোনো বন্ধুদের সঙ্গে রোজ কথা হয় না। কিংবা ধীরে ধীরে যোগাযোগ নিভে যায়। কিন্তু পাশে একজন থাকবে, যার সঙ্গে মন খুলে কথা শেয়ার করা যাবে, গল্প করা যাবে—এমন মানুষ সকলেই চায়। এ ক্ষেত্রে সঙ্গী যদি আপনার প্রিয় বন্ধু হয়, সে ক্ষেত্রে সম্পর্ক সুন্দর হয়ে ওঠে।
গ্রহণযোগ্যতা
ভালো-খারাপ মিলিয়ে সব মানুষ। সঙ্গীর শুধু ভালো দিকটা গ্রহণ করবেন। আর দোষত্রুটি থাকলে তা মেনে নেবেন না—এমনটা করলে চলবে না। ভালোবাসলে তার ভালো-মন্দ সব কিছু গ্রহণ করতে হবে। ভালোবাসার পাশাপাশি একে অন্যকে সম্মান দিন, ভালো-খারাপ দিকগুলোকে গ্রহণ করুন।
বোঝাপড়া থাকুক
সংসারে নানা ঝামেলা থাকে। সব দিক সামলাতে গিয়ে একে অন্যের সঙ্গে সময় কাটানোর সুযোগ মেলে না। কিন্তু দু’জনের মধ্যে বোঝাপড়া থাকা উচিত। যাতে খারাপ-ভালো যা-ই পরিস্থিতি আসুক না কেন, সহজেই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন।
খোলামেলা আলোচনা
যতই ঝগড়া হোক, কথা বলা বন্ধ করবেন না। সমস্যা থাকলে তা নিয়ে খোলামেলা আলোচনা করুন। এতে সহজেই সমস্যার সমাধান বেরিয়ে আসবে। পাশাপাশি ধৈর্য হারালে চলবে না।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।