শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ইকোফ্লোর পোর্টেবল পাওয়ার স্টেশন আনলো বেস্ট ইলেকট্রনিক্স

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ইকোফ্লোর স্মার্ট ও পরিবেশবান্ধব পোর্টেবল পাওয়ার স্টেশন উন্মোচন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এসিআই মটরসের সঙ্গে যৌথভাবে ইকোফ্লোর অফিসিয়াল ‘কি অ্যাকাউন্ট পার্টনার’ হিসেবে যাত্রা শুরু করেছে।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্সের চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং হেড অফ বিজনেস মো. মারজুমান রহমান। ইকোফ্লোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল ম্যানেজার রজার পেং এবং সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জয়নাল আবেদিন জয়।

এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকরা এখন ইকোফ্লোর উন্নতমানের পোর্টেবল পাওয়ার স্টেশন ব্যবহার করতে পারবেন—যা ব্যাকআপ বিদ্যুৎ, আউটডোর ও জরুরি পরিস্থিতির জন্য উপযোগী।

“বাংলাদেশে ইকোফ্লোর পরিবেশবান্ধব আধুনিক পাওয়ার সল্যুশন আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এটি প্রচলিত পরিবেশ-ক্ষতিকর আইপিএস বা জেনারেটরের একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।” বলেন বেস্ট ইলেকট্রনিক্সের এমডি ও সিইও রাশিক। “এটি আমাদের উদ্ভাবনী ধারার প্রতিফলন এবং ক্রেতাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি।”

দ্রুত চার্জিং, উচ্চ ক্ষমতা এবং সৌরশক্তি সমর্থিত ইকোফ্লো প্রোডাক্ট এখন বেস্ট ইলেকট্রনিক্স-এর নির্দিষ্ট আউটলেট ও অনলাইনে পাওয়া যাচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।