২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উপদেষ্টা আলী লারিজানি। তিনি বলেন, নিঃসন্দেহে এখন এমন একটি দৃঢ় ও স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠছে, যা আর বশ্যতাসম্পন্ন ও নির্ভরশীল নয়। শুক্রবার তেহরানে আলী লারিজানি বলেন, ইতিহাসজুড়ে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা দীর্ঘ যুদ্ধ ও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল যাতে এই ধরণের চিন্তাধারার পুনরাবৃত্তি রোধ করা যায়।
কিন্তু এখন এসব প্রতিষ্ঠান নিজেরাই হাস্যকর পরিণতিতে পৌঁছেছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই পুরনো প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতারা ধারণ করছেন। তারা ‘ক্ষমতার মাধ্যমে শান্তি’ তত্ত্ব প্রচার করছেন—যা ইতিহাসের সব রক্তপিপাসু শাসকরাই ধারণ করতেন। তাদের বার্তা আসলে এরকম: ‘বশ্যতা স্বীকার করো, না হয় যুদ্ধ করো। ’ তিনি যোগ করেন, মঙ্গোল বা হিটলার ঠিক এমনই কথা বলতেন, যেটা আজ ট্রাম্প বলছেন। তিনি আরো বলেন, ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই মতাদর্শের ফলাফল হয়েছে আন্তর্জাতিক ক্ষতি ও রক্তপাত। কিন্তু ফিলিস্তিন ও গাজার জনগণ আত্মসমর্পণ করেনি।
লারিজানি বলেন, ইরান সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বে এই তত্ত্বের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এটিকে দেশের মাটিতে গ্রহণযোগ্য হতে দেয়নি—ফলে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জাতিগুলোকে সচেতন থাকতে হবে যে এই সৃষ্ট অস্থিরতা কোনো ফল দেয়নি; বরং একটি নতুন, প্রতিরোধমূলক মধ্যপ্রাচ্য গঠিত হচ্ছে। তিনি বলেন, তারা দাবি করেছিল হামাস ধ্বংস হয়ে গেছে এবং হিজবুল্লাহ নির্মূল হয়েছে। কিন্তু ২১ মাস পরেও হামাস এখনও সামরিক অভিযান চালাচ্ছে—অতএব হামাস এখনো টিকে আছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।