শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্কিতা কিভাবে দিন শুরু করেন...

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৫   ০৬:২৬ এএম
webnews24

অঙ্কিতা কিভাবে দিন শুরু করেন
২৪ঘণ্টা অনলাইন : প্রায় দু’দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন অঙ্কিতা লোখান্ডে। চলতি বছরে ৪০-এ পা দিয়েছেন। যদিও এখনও তাঁকে কলেজপড়ুয়া বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। নির্মেদ চেহারা, তেমনই ত্বকের ঔজ্জ্বল্য। কিন্তু সহজেই যে এমন ঝকঝকে চেহারার অধিকারিণী হতে পেরেছেন, তা কিন্তু নয়। এর পিছনে রয়েছে কঠোর অধ্যবসায়। সকালে উঠে অনেক ধরনের জল পান করেন অঙ্কিতা। সেই জলের মধ্যেই নাকি লুকিয়ে তাঁর সৌন্দর্যের চাবিকাঠি।

অনেকটা সকালেই ওঠেন। উঠে প্রথমে মেথি ও দারচিনি ভেজানো জল খান। তার পর জোয়ান ও জিরে গুঁড়ো দিয়ে তৈরি এক চামচ মিশ্রণ খান। তার পর ফের এক গ্লাস অ্যালোভেরা, লবঙ্গ, রসুন ও কেশর ভেজানো জল খান। তার পর রয়েছে শিলাজিৎ জল (যদিও এটা কী ধরনের পানীয় ব্যাখ্যা দেননি অভিনেত্রী)। সঙ্গে বেশ কিছু ভিটামিন সি ক্যাপসুল। অঙ্কিতা জানান, সকালে প্রাতরাশ করার আগেই ২ লিটার জল খাওয়া হয়ে যায় তাঁর। একা অঙ্কিতা নন, স্বামী ভিকিও এই একই খাদ্যাভ্যাস মেনে চলেন। এর পর অঙ্কিতা খান বিট, নারকেলের জল ও বিভিন্ন শস্যদানা দিয়ে তৈরি রস। প্রতি দিন সকালে এটা খাবেন তিনি, এটাই দস্তুর। এই নানা ধরনের জল ও রস তাঁর শরীর ডিটক্স করতে সাহায্য করে। এমনকি, তাঁর ত্বক সুন্দর রাখে, ঘুমও ভাল হয়। যদিও এখানেই শেষ নয়। এর পরে রয়েছে তাঁর ‘ম্যাজিক জল’। এক গ্লাস জলে কয়েকটা কেশর মিশিয়ে বারান্দায় সূর্যের আলোয় রেখে দেন। তার পর জলের সঙ্গে ‘ইতিবাচক কথা’ বলে সেটি পান করেন। প্রতি দিন এই অভ্যাসের ফলে রীতিমতো উপকার পেয়েছেন, দাবি অভিনেত্রীর।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।