২৪ঘণ্টা অনলাইন : আজকের সদাব্যস্ত জীবনে ‘রিল্যাক্সেশন’ ভীষণ জরুরি। যোগ হল ‘আর্ট অব রিল্যাক্সেশন’। যোগাসনের মাধ্যমে মনকে শান্ত রাখা যায়। আর মন শান্ত থাকলে ক্লান্তি দূর হবে, শরীর চাঙ্গা হয়ে উঠবে। এটা নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সম্ভব। এখনকার সময়ে কর্মব্যস্ততা বেড়েছে। সারা দিন একটানা বসে বা দাঁড়িয়ে কাজে মেদ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে পিঠ-কোমর ও পায়ের ব্য়থাও। মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খেয়ে বিপদ বাড়ানোর প্রয়োজন নেই। তার চেয়ে ব্য়থা কমানোর ও ওজন কমিয়ে ফেলার নিরাপদ পদ্ধতি হল যোগাসন। অনেকেই ভাবেন, আসন মানেই শরীরে বাঁকিয়ে কঠিন কোনও ভঙ্গি। তা যেমন আছে, তেমনি যোগের সহজ পদ্ধতিও আছে। যদি সোজা দাঁড়িয়ে ব্যায়াম করতে চান, তা হলে ঊর্ধ্ব তাড়াসন নিয়মিত অভ্যাস করতেই পারেন।
কী ভাবে করবেন?
- · প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পায়ের পাতার মধ্যে দুই ইঞ্চি দূরত্ব রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
- · হাত দু’টি দু’পাশ থেকে তুলে, কনুই ভাঁজ করে নিয়ে যান মাথার পিছন দিকে। এ বার দু’হাতের আঙুল একত্রিত করুন। হাতের তালু রাখুন মাথার পিছন দিকে।
- · এ বার শ্বাস নিতে নিতে হাত দু’টি মাথার উপর দিয়ে প্রসারিত করুন। হিল জুতো পরার মতো পায়ের গোড়ালি মাটি থেকে উপর দিকে তুলুন। মাটির সঙ্গে শুধুমাত্র আঙুলের অংশ স্পর্শ করে থাকবে। মাথা তুলে উপরের দিকে দেখতে হবে। ২০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থানে থাকুন।
- · এই অবস্থায় ৩ থেকে ১০ বার শ্বাস নিন। এ বার গোড়ালি ধীরে ধীরে মাটির উপর রাখুন। শ্বাস ছেড়ে আগের অবস্থায় ফিরে আসুন।
কেন করবেন?
- নিয়মিত এই আসন অভ্যাসে হার্ট ভাল থাকবে, সারা শরীরে রক্ত চলাচল ঠিকমতো হবে।
- পিঠ-কোমরের ব্যথা কমবে, পায়ের ব্য়থাও উধাও হবে।
- মেরুদণ্ডের জোর বাড়বে নিয়মিত এই আসন অভ্যাসে, পেশির শক্তি বাড়বে।
- মনঃসংযোগ বাড়াতেও এই আসন অভ্যাস করতে পারেন।
কারা করবেন না?
- রক্তচাপ কম থাকলে আসনটি করবেন না।
- পায়ের পাতা, কাঁধ, ঘাড় কিংবা অস্থিসন্ধির কোনও সমস্যা থাকলেও এই আসন করা যাবে না।
- ভার্টিগোর সমস্যা থাকলে আসনটি না করাই ভাল।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।