শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কভি হাঁ কভি না’ ছবিতে ফারহা এগিয়ে

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৫   ০৬:১০ পিএম
webnews24

২০ঘণ্টা অনলাইন : যদিও তিনি শেফালির নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনরা মনে করেন, শেফালির মৃত্যুর বিষয়টি নিয়ে পায়েল অসংবেদনশীল আচরণ করেছেন। পায়েল ৯ জুলাই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই চ্যাটের স্ক্রিনশটও পোস্ট করেছেন, এর পরেই শুরু হয় জলঘোলা।

পরে সেই সাংবাদিক যখন বলেন, পেশাগত তাগিদ থেকে তিনি নিজের কাজটুকুই করছেন শুধু, তখন পায়েল ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমার মানসিক স্বাস্থ্য নিয়ে ঠাট্টা করা সময়ে, আমি কোনও প্রতিক্রিয়া দিয়েছিলাম? আমার সঙ্গে এমন আচরণ করার চেষ্টা করবে না। যাও, নিজের কাজ করো।’

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘কভি হাঁ কভি না’ মুক্তির ৩০ বছর পূর্ণ করেছে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। এই ছবিতে ফারহা এবং শাহরুখ প্রথম একসঙ্গে কাজ করেন। ৩০ বছরের উপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়ার পরেও, শাহরুখ খানকে নিয়ে যেমন উন্মাদনার শেষ নেই, তেমনই তাঁর বহু বিষয় আজও অজানা থেকে গিয়েছে অনুরাগীদের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই একটি ঘটনা ফাঁস করেছেন পরিচালক তথা নৃত্য নির্দেশক ফারহা খান।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, ফারহা তাঁর কেরিয়ারের শুরুর দিকের দিনগুলিতে শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। সেই সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। ফারহা জানিয়েছেন, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও-ই সহকর্মীর মতো নয়। বরং এই সম্পর্ক দু’জনের কাছে অনেক বেশি অর্থবহ এবং মজাদার।

যাইহোক, শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘কভি হাঁ কভি না’ মুক্তির ৩০ বছর পূর্ণ করেছে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। এই ছবিতে ফারহা এবং শাহরুখ প্রথম একসঙ্গে কাজ করেন। ছবির গানগুলির কোরিয়োগ্রাফি করেছিলেন ফারহা খান। সেই সময় থেকেই দু’জনের বন্ধুত্ব শুরু হয়। মজার বিষয় হল, এই ছবিটি শাহরুখ খান প্রথম সই করেছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে এই ছবি তৈরির কাজ দু’ বছর বন্ধ ছিল। যে কারণে শাহরুখের ‘দিওয়ানা’ ছবিটি প্রথমে মুক্তি পেয়েছিল। আর প্রথম ছবিতেই সকলের নজরে পড়েছিলেন কিং খান। কুন্দন শাহের ‘কভি হাঁ কভি না’ ছবিটিতে শাহরুখের সঙ্গে প্রথম বার কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি, ফারহা একটি চাঞ্চল্যকর দাবিও করেছেন। তিনি বলেছেন, এই ছবির জন্য শাহরুখের চেয়ে তিনি বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।

ফারহা সোজাসাপ্টা দাবি, ‘সেটে ওকে পেয়ে খুবই ভালো লেগেছিল। ও সব সময়ে ছুটে বেড়াত। আমাকেও খুব সাহায্য করত। কারণ কোনও সহকারী ছিল না। অল্প বাজেটের ছবি ছিল। আর কুন্দন তখন টাকা সাশ্রয় করছিল। যে কারণে আমি সহকারী নিতে পারিনি। মজার বিষয় হলো, সেই ছবিতে যারা যারা কাজ করেছিল, তাদের সবার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলাম আমি, এমনকী শাহরুখের চেয়েও বেশি। শাহরুখ প্রায় ২৫ হাজার পেয়েছিল, যেখানে আমি প্রতিটি গানের জন্য ৫ হাজার করে পেয়েছিলাম। অর্থাৎ ছ’টি গানের জন্য মোট ৩০ হাজার টাকা পেয়েছিলাম।’

এর পর ফারহা-শাহরুখ জুটি ফের একসঙ্গ কাজ করেন ‘ম্যায় হুঁ না’ (২০০৪) ছবিতে। সেই ছবিতে ফারহা পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। এর পর তাঁরা আরও দু’টি ছবিতে কাজ করেন, যেখানে ফারহা পরিচালক এবং শাহরুখ হিরো হিসেবে ছিলেন- ‘ওম শান্তি ওম’ (২০০৭) এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।