২৪ঘণ্টা অনলাইন : নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই চিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খণ্ডন করেছে, যেখানে তিনি বলেছিলেন যে ঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস (বিবিসি)-এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ২৩ জুন সকালে ঘাঁটিতে থাকা একটি গুরুত্বপূর্ণ জিওডেসিক ডোম যা ‘র্যাডোম’ নামে পরিচিত, ইরানের হামলার ঠিক আগেই অক্ষত অবস্থায় ছিল। কিন্তু ২৫ জুনের পরবর্তী চিত্রে দেখা যায়, র্যাডোমটি নেই এবং পাশের ভবনে আগুনে পোড়া চিহ্ন ও ক্ষতির দৃশ্য স্পষ্ট।
এই র্যাডোমের ভিতরে ছিল মডার্নাইজেশন এন্টারপ্রাইজ টার্মিনাল (এমইটি) নামের একটি অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা অঞ্চল থেকে বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সঙ্গে নিরাপদভাবে তথ্য আদান-প্রদান করতে পারতেন।
২০১৬ সালে প্রায় ১৫ মিলিয়ন ডলার ব্যয়ে এই এমইটি সিস্টেমটি আল-উদেইদ ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম এমইটি, যাতে অ্যান্টি-জ্যামিং প্রযুক্তিও ছিল।
২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলিতে একতরফা বিমান হামলা চালায়। এর জবাবে, পরদিন ২৩ জুন ইরান আল-উদেইদ ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান এই অপারেশনের নাম দিয়েছে ‘অপারেশন টিডিংস অব ভিক্টরি’।
ইরানি হামলার পরও, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে এই হামলাকে “দুর্বল” বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্র ও তেল আবিবের পক্ষে একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতার সরকার থেকে হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এদিকে, মার্কিন রাজনৈতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট দ্য হিল তাদের এক মতামত নিবন্ধে আল-উদেইদ ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই ঘাঁটি এখন কেবল সামরিকই নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও যুক্তরাষ্ট্রের জন্য একটি বোঝা।
সাবেক ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জির একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে, ইরানের টানা হামলায় এই ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
সূত্র: প্রেস টিভি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।