শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেস্‌লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায়

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নেস্‌লে বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কায় রপ্তানি কার্যক্রম শুরু করেছে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্‌লে বাংলাদেশ-এর একমাত্র কারখানায় শিশুদের জন্য প্রস্তুতকৃত পুষ্টিকর জুনিয়র সিরিয়াল ‘নেস্‌লে সেরেগ্রো’ এখন থেকে শ্রীলঙ্কায় রপ্তানি করা হচ্ছে। রপ্তানি কার্যক্রম শুরুর এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

নেস্‌লে বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউয়িক্রেমা বলেন, ‘নেস্‌লে বাংলাদেশ পিএলসি গর্বের সঙ্গে ১৫৫ বছরেরও বেশি পুরনো নেস্‌লে গ্রুপের ঐতিহ্য ও গুণগতমান বজায় রেখে পণ্য সরবরাহ করছে এবং আন্তর্জাতিক সম্প্রসারণের প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পণ্যের রপ্তানি সম্প্রসারণে সক্রিয়ভাবে নতুন নতুন সুযোগ অনুসন্ধান করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে নেস্‌লে কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SLBCCI)-এর সভাপতি মি. নাজিথ মিওয়ানাগে।নেস্‌লে, যা ১৫৫ বছরেরও বেশি সময় ধরে বৈশ্বিক খাদ্য ও পানীয় শিল্পে নেতৃত্ব দিয়ে আসছে, গত ৩১ বছর ধরে বাংলাদেশের পুষ্টি উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে আসছে।

উল্লেখ্য, নেস্‌লে একটি বহুজাতিক খাদ্য ও পানীয় প্রস্তুতকারক কোম্পানি, যার বিশ্বব্যাপী ২,৭৫,০০০ কর্মী রয়েছে এবং ২০০০টিরও বেশি ব্র্যান্ড ১৮০টিরও বেশি দেশে বিক্রি হচ্ছে। নেস্‌লে বাংলাদেশ পিএলসি, নেস্‌লে সুইজারল্যান্ডের পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান, যা ৩১ বছর ধরে দেশে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে এবং প্রায় ২০,০০০ পরিবারের জীবিকায় ভূমিকা রাখছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।