২৪ঘণ্টা অনলাইন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তার পরেই তড়িঘড়ি বিয়ে সারেন নেহা ও অঙ্গদ। কেন হঠাৎ বিয়ে করলেন তারকা জুটি, তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। কটাক্ষের শিকারও হয়েছিলেন তাঁরা। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী।
নেহা জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানতে পেরেছিলেন সোহা আলি খান। তিনি বলেন, “ওরাই প্রথম জানতে পেরেছিল আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আসলে আমরা সকলে রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে পড়ে যাই অচৈতন্য হয়ে। পর দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই, আমি অন্তঃসত্ত্বা।”
বহু বছর ধরে নেহা ও সোহা বন্ধু। তাই সোহার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে নেহা বলেছিলেন, “আমাদের তো এখনও বিয়ে হয়নি। কিছু দিন হল সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলি বলা যায়।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।