শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্কের নতুন দল গঠনে কি প্রতিক্রিয়া ট্রাম্পের

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৫   ০৪:৫৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোঝালেন, দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হয়। মাস্কের দলকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন তিনি। এ-ও বুঝিয়ে দিয়েছেন, এই নতুন দলকে কোনও গুরুত্ব দিতেই রাজি নন তিনি।

শনিবার নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন মাস্ক। নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। আমেরিকার শাসনব্যবস্থা দ্বিদলীয়। দু’টি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে। আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। এই দুইয়ের বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন। আমেরিকার দ্বিদলীয় শাসনব্যবস্থাকেও চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন টেসলা, স্পেসএক্সের কর্ণধার। রবিবার (আমেরিকার স্থানীয় সময়) নিউ জার্সি থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় ট্রাম্পকে এই নতুন দল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয় তৃতীয় দল গঠন করা হাস্যকর। এখানে শাসনব্যবস্থা দ্বিদলীয়। বরাবরই তা-ই ছিল। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে। কখনওই কোনও তৃতীয় দল সফল হয় না এখানে। সুতরাং, ও (মাস্ক) এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’’

মাস্ক নতুন দল ঘোষণা করার পর সমাজমাধ্যমেও তাঁকে কটাক্ষ করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘‘মাস্ক একেবারে লাইনের বাইরে বেরিয়ে গিয়েছেন, এটা দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে উনি ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। আমেরিকায় তৃতীয় দল একটা জিনিসই ভাল করতে পারে, সেটা হল সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি করা। র‌্যাডিক্যাল লেফ্‌ট ডেমোক্র্যাটদের আমরা সেটাই করতে দেখেছি।’’

ট্রাম্পের মন্তব্যে আমেরিকায় রিপাবলিকানদের সঙ্গে মাস্কের বিরোধ আরও তীব্র হল। কয়েক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে ঢালাও প্রচার করেছিলেন মাস্ক। রিপাবলিকান পার্টির অন্যতম বড় সমর্থক এবং আর্থিক সহায়ক ছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল যে, ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আলাদা দফতর তৈরি করে মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। তবে সে সব এখন অতীত। মাস্ক ইস্তফা দিয়েছেন ট্রাম্পের প্রশাসন থেকে। মার্কিন প্রশাসনে খরচ ও কর কাটছাঁটের একটি বিল এনেছেন ট্রাম্প। সম্প্রতি তা কংগ্রেসের উভয়কক্ষে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের সেই ‘বড় ও সুন্দর’ বিল নিয়ে বিতর্কের সূত্রপাত। মাস্ক দাবি করেন, এই আইনের ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়েছেন। বরং তাঁর দাবি, মাস্ক ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথা ভেবে নতুন আইনের বিরোধিতা করছেন।

নিজের নতুন দলকে মাস্ক আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় নথিভুক্ত করিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়বে তাঁর আমেরিকা পার্টি। আমেরিকার ইতিহাসে এর আগেও একাধিক তৃতীয় দল গঠিত হয়েছে। তবে ভোটের ময়দানে তারা স্থায়ী হতে পারেনি। মাস্কের দল কতটা সাফল্য পায়, সে দিকে নজর রয়েছে সকলের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।