২৪ঘণ্টা অনলাইন : আকাশে মেঘ, একটু পরেই রোদ। কখনো কখনো সারাদিন এভাবেই চলে মেঘ-রোত্রের খেলা। বর্ষাকালের আবহাওয়াটাই এমন । তার সঙ্গে থাকে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে । এই সময়ে মেকআপ গলে পানি হওয়ার সমস্যায় ভোগেন অনেকে। তবে রূপ বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে সমস্যা অনেকটা এড়ানো যাবে।
১. দিনের বেলায় বেশি ভারী মেকআপ করবেন না।
২. মুখ যাতে তৈলাক্ত না হয় তেমন মেকআপ সামগ্রী ব্যবহার করুন। তাহলে ঘামের সমস্যা কমবে।
৩. অবশ্যই সানস্ক্রিন বেসড ক্রিম ব্যবহার করবেন।
৪. প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। বিশেষ করে ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। তাহলে মেকআপ বেশিক্ষণ থাকবে।
৫. মুখের টি-জোন (কপাল থেকে নাক বরাবর অংশ), থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার ব্যবহার করুন। ফোলা ধরনের ব্রাশ দিয়ে পাউডার ব্যবহার করতে পারেন।
বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করার চেষ্টা করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।