শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তালিবান সরকারকে স্বীকৃতি পুতিনের

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৫   ০১:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এত দিন পর্যন্ত কোনও দেশই সে দেশের তালিবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার প্রথম দেশ হিসাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও মস্কোর অতিথি হিসাবে মেনে নিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এটা ক্রেমলিনের কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।

২০২১ সালে আমেরিকা এবং পশ্চিমি দুনিয়ার সমর্থনপুষ্ট আফগান সরকারের অপসারণের পর বিশ্বের বহু দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া অবশ্য সে পথে হাঁটেনি। তবে এত দিন মস্কোর আফগান দূতাবাসের সামনে আফগানিস্তানের তিনরঙা পতাকাই দেখা যেত। বৃহস্পতিবার রুশ সংবাদ সংস্থা ‘তাস’ দেখিয়েছে, সেই পতাকা বদলে তালিবানের সাদা পতাকা লাগানো হয়েছে ওই দূতাবাসে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুতিন প্রশাসন। তখনই জল্পনা ছড়ায় যে, তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে মস্কো।

বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।” রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, “আমাদের (রাশিয়া এবং আফগানিস্তান) ইতিহাসে এটা একটা বড় মাইলফলক হতে চলেছে।” বৃহস্পতিবারই মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ায় তালিবানের দূতের সঙ্গে দেখা করেন রুশ উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো।

আশির দশকে আফগানিস্তানে ক্ষমতা দখলের দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং গৃহযুদ্ধের তিক্ত ইতিহাসের সঙ্গে জড়িত রাশিয়া। ১৯৮৯ সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দীর্ঘ দিন দূরত্বই বজায় রেখেছিল মস্কো। তবে তালিবরা কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানকে কেন্দ্র করে নয়া অক্ষ গড়ে ওঠে। ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই কারণেও আফগানিস্তানের একটি গুরুত্ব রয়েছে।

ভারতের মতো বহু দেশ আনুষ্ঠানিক ভাবে এই সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তালিবান শাসিত আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, নারীদের ক্ষমতা খর্ব করা নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনও বার বার বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে তালিবানের আস্থা অর্জনের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।