২৪ঘণ্টা অনলাইন : সদ্য বিয়ের বছরপূর্তি হল সোনাক্ষী সিন্হার। এমনিতেই তাঁর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ভিন্ধর্মে বিয়ে করায় নিত্যদিন সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই আগাম ধারণা করে নিয়েছেন, তাঁদের বিবাহবিচ্ছেদ হবেই। বিয়ের পর থেকেই অভিনেত্রী বিচ্ছেদ ও তিনি কি অন্তঃসত্ত্বা, এই দুটো প্রশ্নের বার বার সম্মুখীন হচ্ছেন। অবশেষে সোনাক্ষী জানালেন তাঁকে অন্তঃসত্ত্বা ভাবার কারণ। যদিও তাঁর স্বামী জ়াহিরের কারণেই লোকে এমন ভাবছেন বলেই মত অভিনেত্রীর।
জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই। তার পর থেকেই শুরু হয় চর্চা। যদিও অভিনেত্রী তাঁর সঙ্গে স্বামীর কথোপকথনের একটি চ্যাট পোস্ট করেন। সেখানেই স্বামী যে কতটা খেয়াল রাখেন সোনাক্ষীর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতে খাবার শেষ করে এসেছেন সদ্য। তার পর জ়াহির সোনাক্ষীকে প্রশ্ন্ করেন, ‘তোমার কি খিদে পেয়েছে। ’ তাতেই সোনাক্ষী জবাব দেন এক্ষুনি ‘তোমার সামনে খেলাম, আমাকে এ ভাবে খাওয়ানো বন্ধ করো।’’ তার পরই ছিল ভালবাসার আদুরে বার্তার আদান-প্রদান। এই চ্যাটের নীচে অভিনেত্রী লেখেন, ‘‘এই যে, এটাই কারণ লোকে আমাকে অন্তঃসত্ত্বা ভাবেন।’’ আসলে সোনাক্ষীর এতটাই খেয়াল রাখেন জ়াহির যার ফলে তাঁর খানিকটা ওজন বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করেন অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।