শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে টয়োটার নতুন ব্যবসায়িক উদ্যোগ

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৫   ০৪:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উন্নত গ্রাহক সেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন তাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছে, যা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা তাদের কার্যক্রম এমনভাবে সাজাচ্ছে, যাতে সময়োপযোগী সেবা নিশ্চিত করা যায় এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়। এই সময়েও আমরা আমাদের সকল গ্রাহককে আশ্বস্ত করতে চাই যে, তাদের প্রয়োজন ও সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। টয়োটা ব্র্যান্ডের মান ও প্রত্যাশিত সেবা শুধু বজায় রাখাই নয় বরং আরও উন্নত গ্রাহক সেবার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সময়ে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাহকরা ১ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড (ঠিকানা : ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড, ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯, বাংলাদেশ) এবং কারবয় প্রাইভেট লিমিটেড (ঠিকানা : এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ)-এর দক্ষ টিমের সেবা গ্রহণ করতে পারেন। গ্রাহকরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনোরকম জটিলতা ছাড়াই পান, সে লক্ষ্যে আমরা আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। যেকোনো তথ্য পেতে ভিজিট করুন : www.toyotacare-bd.com অথবা আমাদের কল সেন্টারে ফোন করুন: +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ 

আমাদের স্টেকহোল্ডারদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের অবহিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সকলকে ধৈর্য ধারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও উন্নত সেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।