শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে মোহনলালের কন্যা

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  অভিনয়ে পা রাখতে যাচ্ছেন মালায়ালাম সিনেমার সুপারস্টার মোহনলালের কন্যা বিস্মায়া মোহনলাল। ‘টুডাককাম’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় তার অভিষেক হবে। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন মোহনলাল। বুধবার (২ জুলাই) মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন মোহনলাল। তাতে এই অভিনেতা লেখেন, “প্রিয় মায়াকুট্টি, ‘টুডাককাম’ দিয়ে সিনেমার সঙ্গে তোমার আজীবন প্রেমের প্রথম দাপ হোক।” 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘টুডাককাম’ সিনেমা রচনা ও পরিচালনা করছেন জুড অ্যান্থনি জোসেফ। আশীর্বাদ সিনেমার ব্যানারে অ্যান্থনি পেরুম্বাভুর এটি প্রযোজনা করেছেন। ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী।  

ব্যক্তিগত জীবনে সুচিত্রা মোহনলালের সঙ্গে সংসার বেঁধেছেন মোহনলাল। এ সংসারে প্রণব মোহনলাল (পুত্র) ও বিস্মায়া মোহনলাল (কন্যা) নামে দুটি সন্তান রয়েছে। এরই মধ্যে পুত্র প্রণব চলচ্চিত্রে পা রেখেছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কয়েক বছর আগে বিস্মায়া সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এবারই প্রথম অভিনয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন। আগে থেকেই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বিস্মায়া। ছবি আঁকা ও লেখালেখি করতে ভালোবাসেন। ‘গ্রেইনস অব স্টারডাস্ট’ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তাছাড়া মার্শাল আর্টে প্রশিক্ষণ নিয়েছেন বিস্মায়া।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।