২৪ঘণ্টা অনলাইন : ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এই শিল্পীর সারাদিন কীভাবে কাটে জানেন? রুনা লায়লা একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘সংসার, কাজ দেখা তারপর নিজের কিছু কাজ থাকলে সেগুলো করা-এভাবেই দিন কাটে। সকালে বারান্দায় বসি। তারপর কাজের লোকেরা এসে বলে এটা লাগবে, ওটা লাগবে- সেগুলো সব সর্ট আউট করে সমাধান করি। সকালে শাওয়ার করার আগে এক ঘণ্টা হাঁটি। প্রায় দুই আড়াই কিলোমিটার হেঁটে ঘরে আসি। কাজ থাকলে বাইরে যাই, নাহলে রেস্ট করি। গান শুনি, বই পড়ি, ছবি দেখি।’’ রুনা লায়লাকে পর্দায় সব সময় ঝলমলে দেখায়। অথচ তিনি নাকি আধুনিক কসমেটিক্স এড়িয়ে চলেন। ত্বকের যত্নে এখনও সাবানেই নির্ভরতা তার।
রুনা লায়লা বলেন, ‘‘কোনো ফেসওয়াশ ব্যবহার করি না আমি। লোশনও ব্যবহার করি না। অনেকে বলে যে সাবান ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে যায়, আমি সারাজীবন সাবান ইউজ করে আসছি। বাইরে যখন কোনো অনুষ্ঠানে যাই তখন মেকআপ করি, বাড়িতে ফিরে গিয়ে ভালোভাবে মেকআপ পরিষ্কার করি।’ রুনা লায়লার পছন্দ হালকা খাবার। দুপুরের খাবারে বিশেষ গুরুত্ব দেন তিনি। রুনা লায়লা বলেন, ‘‘আমি খুব লাইট খাবার পছন্দ করি। হেলদি খাবার রাখার চেষ্টা করি। লাঞ্চটা নরমাল করি। দুপুরে লাল আটার রুটি খাই, সবজি আর চিকেন খাই। রাতে খুবই কম খাই।’’
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় রুনা লায়লার চান্দবালির অনুপ্রেরণায় গয়না বানিয়েছেন। স্বয়ং ঋতুপর্ণ ঘোষ রুনা লায়লাকে বলেছিলেন ‘স্টাইল আইকন’। রুনা লায়লা মনে করেন ‘‘প্রত্যেকে যদি নিজস্ব স্টাইল করে, সেটাই ভালো।’’
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।